Posts

Showing posts with the label 💖দৈনিক পূর্বকোণ [dainikpurbokone.net]🏷️

নগরীতে প্রতিদিন ১৫ হাজার টাকা চাঁদা দিয়ে চলে টেম্পো

Image
‘বড় ভাই’কে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার টাকা চাঁদা দিতে হয় টেম্পো চালকদের। চাঁদা না দিলে রাস্তায় নামতে পারে না চালকরা। বাধা শিকার হতে হয়। নগরীর চকবাজার থেকে ষোলশহর ২নং গেট রুটে প্রতিদিন চলাচলকারী টেম্পো চালকদের প্রতিদিনের চিত্র এটি। এ রুটে প্রতিদিন ১৩০টি টেম্পো চলাচল করে। প্রতিটি টেম্পোকে প্রতিদিন ৭০ টাকা ছাড়াও মাসে ১১০০ টাকা করে চাঁদা দিতে হয়। এসব চাঁদা যায় চকবাজার এলাকার এক ‘বড় ভাই’য়ের কাছে। তাতে প্রতিদিন ৯১০০ টাকা করে মাসে দুই লাখ ৭৩ হাজার টাকা এবং এককালীন এক লাখ ৪৩ হাজার টাকাসহ মোট ৪ লাখ ১৬ হাজার টাকা চাঁদা দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন টেম্পোচালক দৈনিক পূর্বকোণকে এ তথ্য জানান। তারা অভিযোগ করে বলেন, চাঁদা ছাড়া এই রুটে গাড়ি চালানো যায় না। শাসক দল সমর্থিত বড় ভাইয়ের লোকজন বাধা দেয়। তাতে নিরুপায় হয়ে আমরা চাঁদা দিতে বাধ্য হই। চালকরা বলেন, শুধু চকবাজারে নয়, প্রবর্তক মোড়ে আরেক বড় ভাইকেও চাঁদা দিতে হয়। না হয় পদে পদে বাধার শিকার হতে হয়। নগরীর চকবাজার থেকে ষোলশহর ২নং গেট রুটে টেম্পো চলাচল দীর্ঘদিনের। এ রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। যাত্রীদের বেশিরভাগ ছাত্রছাত্রী। এসব ছ...

হালিশহর সেলিমের দোকানে ভিন্ন স্বাদের ১৫ রকমের চা |ভিন্ন ভিন্ন দিনে ভিন্নরকম চায়ের আয়োজন

Image
গ্যাসের চুলোয় দুটি বড় কেতলিতে ফুটছে পানি। এর পাশেই বসে আছেন ছোট চুলের ছিমছামগড়নের সুঠামদেহী একটি মানুষ। তার সমানে সাজিয়ে রাখা হয়েছে কনডেনসড মিল্ক, চায়েরকাপ, আর চা তৈরির রঙ–বেরঙের বিভিন্ন উপাদানের কৌটো। খানিক বাদেই এসব উপকরণেরমধ্যমনি সেই মানুষটি চুলো থেকে একটি কেতলী তুলে নিলেন। এরপর তাঁর কুশলী হাতে চায়েরকাপে চা ঢাললেন। এরপর চিনি, দুধ মেশালেন। শুধু এখানেই শেষ নয়। চায়ের বাটিতে আরো কিছুউপদান যোগ করলেন পরিমাণ মতো। একটা মুনশিয়ানার ছাপ চোখে পড়লো তাঁর কাজে।বিক্রেতার সামনে টুলে বসা ক্রেতারা পরিতৃপ্তি নিয়েই সেই চা পান করলেন। গতকাল রবিবার নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ‘বি’ ব্লক শাহজাহান বেকারির মোড়ের একটুডানে টিনের ছাউনিযুক্ত ছোট দোকানটিতে এভাবে চায়ের বিকিকিনি দেখা যায়। গত ১৫ বছর ধরে দোকানটি ভাড়া নিয়ে চায়ের ব্যবসা করছেন স্থানীয় বাসিন্দা শের আলী ওরফেসেলিম। দোকানটি ক্রেতাদের কাছে ‘সেলিম ভাইয়ের ইত্যাদি চা ঘর’ নামে ব্যাপক পরিচিত। তবেআর দশটা চায়ের দোকানের মতো নয় এটি। এই দোকানের রয়েছে ভিন্ন রকমের বৈশিষ্ট। কারণএখানে পাওয়া যায় রকমারি স্বাদের চা। ক্রেতার চাহিদা সামলাতে হিমসিম খাচ্ছেন সেলিম।দোকানে একের পর এ...

কাল পলোগ্রাউন্ডে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু| চিটাগাং চেম্বারের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ

Image
বিশ্ববাণিজ্য কেন্দ্র নির্মাণে সফলতার পর চিটাগাং চেম্বার এবার নিজস্ব বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে। সেখানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( বেজা )’র অনুরূপ সুবিধাও দেবে চেম্বার। ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৮ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মেলা শুরু হবে আগামীকাল থেকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে। চেম্বার সভাপতি জানান, গত বোর্ডসভায় সিদ্ধান্ত হয়েছে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ব্যাপারে। অতিরিক্ত সাধারণ সভা ডেকে সবার মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে। অর্থনৈতিক অঞ্চলের জন্য সম্ভাব্য এলাকাগুলোতে ৭০ একর থেকে ১০০ একর জায়গা সন্ধান করা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এখানে প্লট বরাদ্দ দেয়া হবে কমমূল্যে। এ ধরনের শিল্পে কর্মসংস্থান হয় অধিক। মাহবুবুল আলম বলেন, ১১৫ বছরের পুরনো চিটাগাং চেম্বার। আমরা সবসময় নতুন কিছু করতে চাই। তারই ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেয়া হয়েছে। চেম্বার সভাপতি এক প্রশ্নের উত্তরে জানান যে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে যে ফাইভস্টার হোটেল চালুর পরিকল্পনা রয়েছ...

শুধুমাত্র জনপ্রতিনিধির আন্তরিকতায় বদলে গেছে নগরীর জামালখান ওয়ার্ড

Image
জনপদ আলোকিত করতে জনপ্রতিনিধির ইচ্ছেই যথেষ্ট। শুধুমাত্র জনপ্রতিনিধির আন্তরিকতায় বদলে গেছে নগরীর জামালখান ওয়ার্ড। দুই বছরের মাথায় আমূল পরিবর্তন এসেছে জামালখান এলাকায়। বছরের পর বছর অন্ধকারে থাকা সড়কগুলোতে লাগানো আধুনিক বাতি। শ্যাওলায় ভরা দেয়ালে শোভা পাচ্ছে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সম্বলিত উদ্ধৃতি- মাটির টেরাকোটায় তুলে ধরা হয়েছে স্বাধীনতার ইতিহাস। ডাস্টবিন ফেলে দিয়ে তৈরি করা হয়েছে ফুলের বাগান, অনাদর অবহেলায় পড়ে সড়ক বিভাজন সবুজ গাছে সাজানো হয়েছে বাহারী সাজে। নগরীর বুকে একখন্ড সবুজ ভুমি সাজানোর নেপথ্যে ভূমিকা রাখছেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। দুই কিলোমিটারের জামালাখান ওয়ার্ড পুরোপুরি সাজাতে নেয়া হয়েছে আরো বেশ কিছু পরিকল্পনা। শৈবালের কর্মকান্ডে উৎসাহ পেয়ে নগরীর আরো কয়েটি ওয়ার্ডেও শুরু হয়েছে সাজানোর কর্মযজ্ঞ। সেন্টমেরিস স্কুলের দেয়ালটি শ্যাওলা ঢাকা পড়েছিল বছরের পর বছর ধরে। ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়ালটিতে স্থান পেয়েছ বিশ জন দেশ বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি ও উদ্ধৃতি। প্রায় নব্বই দিন ধরে গড়ে চৌদ্দ ঘণ্টা সময় দিয়ে শিল্পী নির্মাণ করছেন এই বৃহৎ ম্যুরাল। ২০ মহামানবের বাছাই প্রক্রিয় ...

সু চিকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাবেন ৩ নোবেলজয়ী

Image
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে দেশটির নেত্রী অং সান সু চিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মেইরেড ম্যাগুয়ের, শিরিন এবাদি ও তাওয়াক্কুল কারমান। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুর্দশা দেখে এসে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। গত কয়েকদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ঘোরেন যথাক্রমে যুক্তরাজ্য, ইরান ও ইয়েমেনের এ তিন নোবেলজয়ী। সংবাদ সম্মেলনে তারা রোহিঙ্গা গণহত্যার দায়ে অং সান সু চিকে মিয়ানমার সরকারের স্টেট কাউন্সেলর পদ থেকে দ্রুত সরে দাঁড়ানোর দাবি জানান।-বাংলানিউজ এ তিন নোবেলজয়ী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে, তার সবকিছুর দায় নিয়ে সু চিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। জাতিগত নিধন, গণহত্যা ও ধর্ষণের দায়ে সু চিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে আমরা অঙ্গীকার করছি। ম্যাগুয়ের, এবাদি ও কারমান মনে করেন, চীন তার ব্যবসায়িক ও ভূরাজনৈতিক স্বার্থে মিয়ানমারের পক্ষ নিয়েছে। রাশিয়া সামরিক ব্যাবসার স্বার্থে মানবাধিকারের...

শোকসভায়ও স্লোগান দেয়। হাততালি দেয়। পাল্টা-পাল্টি মহড়া দেয়। শক্তি প্রদর্শন করে। ।|ছাত্রলীগ

Image
ছাত্রলীগ একের পর এক বিশৃঙ্খলা করে যাচ্ছে। তারা বুঝে না কোথায় কোন্ ধরনের আচরণ করতে হবে। শোকসভায়ও স্লোগান দেয়। হাততালি দেয়। পাল্টা-পাল্টি মহড়া দেয়। শক্তি প্রদর্শন করে। যেখানে এক জায়গায় ছাত্রলীগের কিছু কর্মী জড়ো হচ্ছে সেখানেই কোনো না কোনো ঝামেলা পাকাচ্ছে। এমনকি সাংবাদিকদের ওপর হামলা করতেও দ্বিধা করছে না। তাদের থামানোর কেউ নেই। পরপর দুইদিন চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত দুইটি অনুষ্ঠান নিজেরাই প- করে দিল। উভয় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গত সোমবার ঐতিহাসিক লালদিঘি ময়দানে প্রয়াত জননেতা আলহাজ এবিএম মহিউদ্দীন চৌধুরীর শোকসভার আয়োজন করেছিল নগর ছাত্রলীগ। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাদের কেউ বক্তব্য দিতে পারেননি। সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন একমাত্র প্রধান অতিথি। কারণ প্রয়াত নেতার শোকসভা হয়ে উঠেছিল ছাত্রলীগের স্লোগান, হাততালি এবং শক্তিমত্তা প্রদর্শনের স্থান হিসেবে। এর আগেও লাল...

যেদিকে দেখি শুধ্ইু আবর্জনা |আখতারুজ্জামান ফ্লাইওভার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনীতে পূর্তমন্ত্রী

Image
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অতিসত্ত্বর আগ্রাবাদে গণপূর্তের জায়গায় গড়া পার্ক ভেঙে খেলার মাঠ করবো। সাত একর জায়গার উপর তিনটি খেলার মাঠ হবে। এরমধ্যে ফুটবল, ক্রিকেট, হকি খেলার মাঠ থাকবে। বাস্কেট বল খেলার ব্যবস্থা রাখা হবে। শিশুদের জন্য নিরাপদ জায়গায় একটি শিশু পার্ক করবো। তিনি গতকাল শুক্রবার সকালে নগরী জিইসি মোড়ে সিডিএ নির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গণপূর্ত মন্ত্রী সিডিএ’র প্রশংসা এবং সিটি কর্পোরেশনের কর্মকা–ের সমালোচনা করে বলেন, আমি চিন্তাও করিনি, ফ্লাইওভারের নিচে এমন সুন্দর কাজ করা যায়। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রামকে নিয়ে কি চিন্তা করেন সেটা বুঝা যায়। ফ্লাইওভারের নিচের এ অংশটা পুরোটাই অকেজো পড়ে থাকতো। তিনি (আবদুচ ছালাম) সেখানে সৌন্দর্য বর্ধক এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিলেন। কিন্তু এর বাইরে নগরীর এপাশে– ওপাশে, এখানে– ওখানে যেদিকেই দেখেন শুধ্ইু আবর্জনা। বিশ্বের বিভিন্ন দেশে আবর্জনা পরিশোধন করে কাগজ তৈরি, বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা রয়...

বহদ্দারপাড়া হতে বলিরহাট শেষ হচ্ছে না পথচারীদের নরক যন্ত্রণা

Image
আসন্ন বর্ষার আগে খাজা রোড দিয়ে চলাচলকারীদের দুর্দশা লাঘব হচ্ছে না। বহদ্দারপাড়া হতে বলিরহাট পর্যন্ত এই সড়কটির প্রথম ফেজের কাজ সম্পন্ন হয়েছে মাত্র। দ্বিতীয় ফেজের কাজ শুরু করলেও চলছে শম্ভুক গতিতে। তৃতীয় ফেজের কাজ কখন শুরু হবে কেউ জানে না। নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের এই সড়কটিতে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসীর অভিযোগে জানান, এবড়ো থেবড়ো এই সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সবাই চলাচল করে। চট্টগ্রাম ওয়াসা সড়কের বড় একটি অংশ কেটে ফেলেছে। সেটি আর মেরামত করা হয়নি। গত বর্ষায় সড়কটি এক প্রকার ধ্বংস হয়ে গেছে। বড় বড় গর্তে পড়ে হালকা যানবাহন প্রতিনিয়ত উল্টে যায়। বর্ষা আসতে আর বেশি দেরি নেই। শম্ভুক গতিতে চলছে এই সড়কের কাজ। কবে শেষ হবে তা বুঝতেই পারছেন না তারা। এমনিতেই জোয়ারের পানিতে এই ওয়ার্ডের কিছু অংশ ডুবে যায়। এর সাথে বর্ষার বৃষ্টির পানি যুক্ত হলে পরিস্থিতি কি ভয়ানক হতে পারে সেই আতংকে আছে আছেন তারা। এলাকার একাধিক বাসিন্দা পূর্বকোণকে অভিযোগ করে বলেন, আগে যে বক্স নালাটি ছিল সেটি উঁচু না করে সড়ক উচুঁ করা হচ্ছে। একারণে এই নালার পানি নিষ্কাশন ক্ষমতা কম...

বাবর লিমন টিপুসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট |সিআরবির জোড়া খুনের মামলা

Image
নগরীর সিআরবিতে জোড়া খুনের মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হেলাল আকবর বাবর, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক সাইফুল আলম ওরফে লিমন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগ–যুবলীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মহানগর জোনের ইনস্পেক্টর মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখায় এ চার্জশিট দাখিল করেন। এর আগে ২০১৫ সালের ২৩ নভেম্বর নগর গোয়েন্দা পুলিশ ৬২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সর্বশেষ তদন্তে পিবিআই আরো দুইজনের বিরুদ্ধে হত্যাকা–ে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পান। সম্পূরক চার্জশিটের অন্তর্ভুক্ত দুইজন হলেন, অমিত চক্রবর্তী শশী ও মো. টিপু। অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী পূর্বকোণকে বলেন, জোড়াখুনের মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন। এছাড়া শিশু–কিশোর অপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় এ বিষয়ে ফাইনাল ...

বিস্ময়কর প্রতিভা চট্টগ্রামের বৃদ্ধ রেজু ফোরম্যান, শুধু একবার দেখে তৈরি করেন যে কোন যন্ত্র- ইঞ্জিনিয়াররাও অবাক এমন প্রতিভা দেখে !

Image
রেয়াজুল হক রেজু (৬৫)। পেশায় কারখানার ফোরম্যান। কিন্তু নামে ফোরম্যান হলেও কল–কারখানার যন্ত্র বিষয়ে অনেক প্রকৌশলীর চেয়ে দক্ষ তিনি! একবার দেখেই তৈরি করতে পারেন যেকোন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। শুধু তাই নয়, শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রগুলো যেন তার মুখস্থ। কারখানায় যান্ত্রিক কোন সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে ইঞ্জিনিয়াররা যখন অথৈ সাগরে পড়েন, তখন ছুটে যান রেজু ফোরম্যানের কাছে। তিনি এসেই সে যন্ত্রটি সচল করে দেন। এভাবে অনেক কঠিন যান্ত্রিক সমস্যাও অনায়াসে সমাধান করেন রেজু। ফলে শিল্প উদ্যোক্তাদের কাছে তিনি এক অমূল্য সম্পদে পরিণত হয়েছেন। আর তার এই গুণ দেখেই অন্য প্রতিষ্ঠান থেকে তাঁকে এনে নিজের কারখানায় চাকুরি দিয়েছেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের মালিক শিল্পপতি মো. আলমাস শিমুল। সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে সরেজমিনে রেজুর কর্মস্থল জিপিএইচ কারখানায় গিয়ে উপরিউক্ত তথ্যের সত্যতা পাওয়া যায়। রেজু ফোরম্যানের বিস্ময়কর প্রতিভার কথা স্বীকার করেন জিপিএইচের মালিক আলমাস শিমুল নিজে। সরেজমিন পরিদর্শনকালে রেজু’র তৈরি স্ক্র্যাপ শেয়ারিং মেশিন, রড ব্যান্ডিং মেশিন, স্ক্র্যাপ স্কুইজিং মেশিন, স্ল্যাক ক্রেশার এন্...