Posts

Showing posts with the label 💖ব্র্যান্ড বাংলাদেশঃ স্বপ্ন এবার বাস্তব [Brand Bangladesh]🏷️

‘নিজ শহরের আইন মানলেই ব্র্যান্ডিং সম্ভব’

Image
শিল্পী হাশেম খান বলেছেন, ‘যারা আইন তৈরি করেন তারাই যদি উল্টোপথে গাড়ি চালান তাহলে কীভাবে ব্র্যান্ডিং হবে। নিজ শহরকে ভালবাসলে এবং নিজ শহরের আইন মানলেই ব্র্যান্ডিং সম্ভব।’ ঢাকা জেলাকে ব্র্যান্ডিংয়ের জন্য শনিবার দিনব্যাপী রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি একথা বলেন। বিশ্ববাসীর নিকট ঢাকাকে অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় ঢাকা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করা হয়। শিল্পী হাশেম খান বলেন, ‘আমরা সবাই আইন মানার কথা বলি, কিন্তু নিজেরা মানি না। আমরা ফুটপাত ব্যবহার করি না। কাঁটাতার ভেঙে রাস্তার মাঝখান দিয়ে চলি। ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। ময়লা ডাস্টবিনে ফেলি না। বরং ডাস্টবিন গায়েব করি।’ তিনি বলেন, ‘আমরা জানি যে পলিথিন বিষাক্ত। কিন্তু বাজারে গেলে আমরাই পলিথিনে জিনিসপত্র দিতে বলি।’ ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রই  ঢাকাকে সুন্দর করতে যথেষ্ট চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন। কর্মশালায় প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের প...