Posts

Showing posts with the label 💖 | ✐ CMP(Chattogram Metropolitan Police)

‘হ্যালো ওসি’ এবার চট্টগ্রাম নগরজুড়ে 💖bdnews24.com✐

Image
নাগরিকদের সমস্যার সমাধানে তাদের কাছে সরাসরি যাওয়ার যে কার্যক্রম শুরু করেছিলেন চট্টগ্রামের কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসিন, তা এবার পুরো বন্দর নগরীতে বিস্তৃত হচ্ছে। RELATED STORIES দূরত্ব ঘোচানোর চেষ্টায় পাড়ায় পাড়ায় ‘হ্যালো ওসি’ বুধবার সিএমপি কমিশনার মাহবুবর রহমান নগরীর ১৬ থানার সব ওসিকে ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে ওসি মহসিন কোতোয়ালিতে ‘হ্যালো ওসি’ বুথ তৈরি করেন। সেখানে এলাকার মানুষের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের উদ্যোগ নেন। গত ১০ জুলাই নগরীর ‘মাদক স্পট’ খ্যাত চৌদ্দ জামতলা বস্তিতে হাজির হয়েছিলেন ওসি মহসিন। ওই এলাকার মানুষ ওসিকে বলেন তাদের অভিযোগের কথা। ওসি মহসিনের শুরু করা এ উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর নগরজুড়ে প্রশংসা পায়। বুধবার নগর পুলিশের মাসিক অপরাধ সভায় বিষয়টি আলোচনায় আনেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। ওসি মহসিনকে ধন্যবাদ জানয়ে নগরীর অন্যান্য থানার ওসিদেরও তার মতো করে প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে সাধারণ লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্যা সমাধানের নির্দেশনা দেন তিনি। নগর পুলিশের অতিরিক্ত উপ-ক...

দূরত্ব ঘোচানোর চেষ্টায় পাড়ায় পাড়ায় ‘হ্যালো ওসি’ 💖bdnews24.com✐

Image
জনগণের কথা শুনতে পাড়ায়-মহল্লায় হাজির হচ্ছেন থানার ওসি।‘হ্যালো ওসি’ বুথ খুলে সেখানে বসে শুনছেন অভিযোগ, চেষ্টা করছেন সমস্যা সামাধানের। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন শুরু করেছেন ব্যতিক্রমী এ উদ্যোগ। বুধবার বিকাল থেকে শুরু হওয়া এ উদ্যোগে তিনি এলাকাবাসীর সাড়াও পাচ্ছেন। প্রথমদিন ওসি হাজির হয়েছিলেন নগরীর চৌদ্দ জামতলা এলাকায়। মাদকের আখড়া হিসেবে কুখ্যাতি থাকা ওই এলাকার লোকজন বুথে গিয়ে ওসিকে বলেছেন তাদের অভিযোগের কথা। তাদের কাছ থেকে মাদক কারবারিদের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। দুই মাদক চোরাকারবারি এবং এক মাদকসেবী প্রকাশ্যেই বলেছেন, তারা ফিরে আসতে চান স্বাভাবিক জীবনে। রোজগার করতে চান সৎ পথে। কোতোয়ালির ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা-পুলিশের বিষয়ে সাধারণ মানুষের একটা ভীতি কাজ করে। মানুষ থানায় যেতে কিংবা ওসির কাছে যেতে ভয় পায়। এ কারণে সাধারণ মানুষের সাথে থানা পুলিশের একটা দূরত্ব আছে।” সেই দূরত্ব কমাতে এবং মানুষ যাতে সরাসরি থানা কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাদের সমস্যার কথা বলতে পারেন, সেজন্য নিজেই এলাকার গিয়ে লোকজনের সামনে হাজির হচ্ছেন বলে জানান ওসি। ...