Posts

Showing posts with the label 💖 | ✐ রাষ্ট্রপতি সমাচার [President News

আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত

Image
দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে নির্বাচন কর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, ‘আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।’ এসময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের ঘোষণা দেবেন। If you found any objectionable or inappropriate stuffs over this content. ple...

রাষ্ট্রপতির চা চক্রে বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি ও আঁখি আলমগীর।

Image
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি  আবদুল হামিদ । তিনি বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে গতকাল সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন বাংলাদেশের বেশ কজন অভিনয় শিল্পীরা। অভিনেত্রী  বিজরী বরকতুল্লাহ ,  তানভীন সুইটি  এবং সংগীত শিল্পী  আঁখি আলমগীর  ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুফি ফারুক, কমল চৌধুরী ও মুনা চৌধুরী। তাঁরা রাষ্ট্রপতির বাসভবন- বঙ্গভবনে গিয়েছিলেন। সেখানে তারা ইউথ বাংলা কালচারাল ফোরামের প্রতিনিধি দলের সৌজন্যে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে অভিনয় শিল্পীরা। ছবি :  সংগৃহীত। বঙ্গভবন থেকে ফিরে এসে বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি ও আঁখি আলমগীর তাদের নিজ ফেসবুক অ্যাকাউন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন-  ‘ মহামান্য রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ মহোদয় এর সাথে ইউথ বাংলা কালচারাল ফোরাম এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র।    ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতিকে উনার বিশেষ আন্তরিকতার জন্য। জয় বাংলা ,  জয় বঙ্গবন্ধু'। প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ

রাজশাহীর সেই কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি যেখানে তিনি চারদিন কনডেম সেলে আটকে ছিলেন !

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।  রাজবন্দি হিসেবে তিনি ১৯৭৭ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাত মাস ছিলেন। এই কারাগারকে ঘিরে রয়েছে তার নানা স্মৃতি। বুধবার বিকেলে রাষ্ট্রপতি কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কারাগারের ডিভিশন ওয়ার্ড (বর্তমান নাম মহানন্দা ওয়ার্ড) ঘুরে দেখেন। পাশাপাশি ‘২০ সেল’ ও ‘কনডেম সেল’ ঘুরে দেখেন রাষ্ট্রপতি। ডিভিশন ওয়ার্ডে সহবন্দি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল, সাবেক নেতা প্রয়াত সরদার আমজাদ হোসেনসহ অন্যদের নিয়ে স্মৃতির কথাও বলেন আবদুল হামিদ। তিনি জানান, ‘শাস্তিস্বরূপ’ তৎকালীন জেল কর্তৃপক্ষ তাকে চার দিন চার নম্বর কনডেম সেলে আটক রেখেছিল।  রাজশাহী কারাগারে ঢোকা ও বের হওয়ার সময় জেলের নিয়ম অনুযায়ী ‘এন্ট্রি বুকে’ সই করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইতেও সই করেন তিনি। ডিভিশন ওয়ার্ডের সামনে একটি বেল গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সকলকে তিনি জানান, তিনি বন্দি থাকার সময়ও সেখানে একটি বেল গাছ ছিল।

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Image
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আজ রবিবার সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।এ সময় মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি লন্ডনে যান। সেখানে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে গত এপ্রিলেও তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নেন।

চোখের চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য গেলেন। শনিবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতি দীর্ঘদিন গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত এপ্রিলে  মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করান।

শনিবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি

Image
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামী শনিবার দুপুরে প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয়া দুর্গাপূজা পরিদর্শনকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে অনেক হিন্দুও বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রতিও আমাদের সহমর্মিতা থাকতে হবে। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, বন্যার কারণে হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের অনেকে দুর্গোৎসব উদযাপন করতে পারছে না। দুর্গোৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। ধর্মে ধর্মে বিভেদকে দূরে রাখার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, আজ বিশ্বজুড়ে হিংসা, বিদ্বেষ আর ধ্বংস আমাদের সামনে এক ভয়াবহ অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। এ হত্যা আর ধ্বংস প্রতিরোধে আমাদের ধর্মের অহিংস ও শান্তির অমিয় বাণী বিশ্ব জনতার কাছে তুলে ধরতে হবে। অন...

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Image
কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টা ২৫মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনে যোগদানের জন্য গত ৯ সেপ্টেম্বর আস্তানাতে পৌঁছান।

কেমন আছেন, ভালো করে খাবেন: প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি

Image
শনিবার বঙ্গভবনে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বিচারপতি সিনহা বঙ্গভবনে পৌঁছান শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হওয়ার বেশ খানিকটা পরে। অন্যান্যদের মতো লাইনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে করমর্দন করার সময়ে রাষ্ট্রপতি তাকে বলেন, “কী খবর? কেমন আছেন।” প্রধান বিচারপতির উত্তরের পর রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বঙ্গভবনের দরবার হল দেখিয়ে বলেন, “ভালো করে খাবেন।” খয়েরি রঙের ‘স্লিম ফিট’ পাঞ্জাবি পরা বিচারপতি সিনহাকে এসময় হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। পরে প্রধান বিচারপতি বঙ্গভবনের দরবার হলে যান। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনের দরবার হলে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের রেষারেষির মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির এই সাক্ষাৎ নিয়ে অনেকেরই ছিল কৌতূহল। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে সেই ছবি নেওয়ার জন্য বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সনদের ব্যস্ততাও একটু বেড়ে যায়। শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি দরবার হলে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এসময় অনেককেই তিনি ‘ঠিকমতো খেয়েছ...