Posts

Showing posts with the label 💖বিশ্বের বৃহত্তম গণতন্ত্র [The Largest Democracy of the World]🏷️

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’র বিকল্প পরিকল্পনা ভারত-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপানের

Image
চীনের কোটি ডলারের বাণিজ্যিক প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’কে চ্যালেঞ্জ জানাতে বিকল্প বাণিজ্যিক রুট তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এক সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে বিষয়টি জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল রিভিউ। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, নতুন এই পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার সময় আসেনি। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টার্নবুলের যুক্তরাষ্ট্র সফরের সময় এই আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচ্যসূচিতে টার্নবুল এসব বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। এটাকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ‘পাল্টা পদক্ষেপ’ না বলে ‘বিকল্প’ বলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। চীনের মূল সিল্ক রোডের অস্তিত্ব ছিল প্রায় দুই হাজার বছর আগে। এটা ছিল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পথ। এর মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার বিনিময় হয়েছে। ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগ চীনের প্রাচীন সমুদ্...

আধুনিক গণতান্ত্রিক ভারতের আদিম চর্চা ।|গরুর মাংস খাওয়ায় দুই মুসলমান নারীকে গণধর্ষণ

Image
ভারতে গরুর মাংস খাওয়ার অজুহাতে ক্ষমতাসীন দলের পাণ্ডাদের বর্বরতা দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। হারিয়ানার মুসলিম অধ্যুষিত জেলা মেওয়াটে এবার গরুর মাংস খেয়েছে সন্দেহে একদল ধর্মীয় উগ্রবাদী এক নারী (২০) ও তার তার চাচাতো বোনকে গণধর্ষণ করেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রোববার প্রকাশ করেছে এনডিটিভি। ধর্ষণের পর তারা জানায়, এটা গরুর মাংস খাওয়ার শাস্তি। দিল্লীতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই দুই নারী তাদের ওপর পাশবিক নির্যাতনের বর্ননা দেন। তারা জানান, গত ২৪ আগস্ট একদল লোক তাদের বাড়িতে ঢুকে তার চাচা-চাচিকে বেঁধে ফেলে। এরপর তাদের সামনেই দু'বোনকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। এ বর্বতার প্রতিবাদ করায় তার চাচা-চাচিকে পিটিয়ে হত্যা করে ধর্ষকের দল। এ ঘটনার পর ওই ধর্মীয় উগ্রবাদীদের ভয়ে মুখ খোলেননি। পরে দিল্লীতে মানবাধিকার কর্মী শবনম হাসমির সহায়তায় সংবাদ সম্মেলনে তাদের উপর চালানো বর্বরতার বর্ননা দেন। এরপরই পুলিশ তৎপর হয়ে ওই এলাকা থেকে চার বখাটেকে গ্রেফতার করেছে। পরে পুলিশ জানতে পারে আসলে তারা গো-রক্ষক কমিটির কেউ না। এলাকার চিহ্নিত পাণ্ডা তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা...

বাংলায় ভাষণ দিলেন মোদি (ভিডিওসহ)

বাংলায় ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ভারতের মধ্যে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ ভাষণ দেন। নরেন্দ্র মোদি বাংলায় বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাইবোনেদের আমার নমস্কার, আজ থেকে আমাদের দুই দেশের মধ্যে আদান-প্রদান আরও সহজ হবে। আমরা আরও কাছাকাছি এলাম। এই শুভ অনুষ্ঠানে সকলকে জানাই অভিনন্দন। [youtube https://www.youtube.com/watch?v=AQ_6BmqNWCc]এরপর হিন্দি ভাষায় দেয়া বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, আপনাকে আমি আবারও এই আশ্বাস দিচ্ছি, আপনাকে সহায়তা করতে ভারত সদা-সর্বদা প্রস্তুত। এসময় নরেন্দ্র মোদি বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের ভাইবোনদের অভিনন্দন জানান। নরেন্দ্র মোদি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এই পরীক্ষার সময় পুরো ভারত আপনার সঙ্গেই আছে। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে যেভাবে ধৈর্যের সাথে নেতৃত্ব দিয়েছেন, তাতে আমি মন থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাই। আপনার নেতৃত্ব পুরো অঞ্চলের জন্য একটি উদাহরণস্বরূপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের এই লড়াইয়ে আপনি ...