Posts

Showing posts with the label 💖 | ✐ ব্র্যান্ড বাংলাদেশঃ স্বপ্ন এবার বাস্তব [Brand Bangladesh]

বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’

Image
বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। মূলত ডিজিটাল বাংলাদেশ গড়তে, তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থান এবং এ খাতের সাফল্যগুলো তুলে ধরতে প্রতি বছর ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই মহাযজ্ঞে সারাবিশ্ব থেকে বিশেষজ্ঞ বক্তা, উদ্যোক্তা, প্রযুক্তির আদর্শ ব্যক্তিত্বরা সরাসরি বিভিন্ন পর্বে অংশ নেন। এছাড়া এ আয়োজনে বিশ্বখ্যাত পণ্য নির্মাতা ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো অংশ নিয়ে তাদের আপডেট পণ্য ও সেবা প্রদর্শন করে। গত কয়েক বছর ধরে রাজধানীতে শীতের মৌসুম শুরুর প্রথমদিকেই এ আসর বসে। দেশের প্রযুক্তিপ্রেমীরাও রীতিমতো আসরের অপেক্ষায় থাকেন। বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের কাছে জার্মানি সিবিট, সিঙ্গপুর কমিউনিক এশিয়া আর দুবাই জাইটেক্স মেলার জন্য বিখ্যাত। এরইমধ্যে বাংলাদেশ ডিজিটাল ওয়ার্ল্ড –এর জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে। এটা ইতিবাচক দিক। দেশে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজিত হচ্ছে ২০১২ সাল থেকে। তার আগে এই প্রদর্শনী ছিল আইসিটি ওয়ার্ল্ড শিরোনামে। ডিজিটাল ওয়ার্ল্ড নামে শুরুর পরে প্রতি বছরই এই আয়োজনের জৌলুস বেড়েছে। ২০১৪ সালে...

বিশ্ব দরবারে দেশের জেলাগুলোকে তুলে ধরার উদ্যোগ -ডিস্ট্রিক্ট-ব্রান্ডিং !

Image
সরকার পর্যটন, পণ্য ও উল্লেখযোগ্য উদ্যোগ এই তিনটি ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের কাছে দেশের প্রতিটি জেলাকে তুলে ধরার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি বিশ্বের সামনে প্রতিটি জেলার সম্ভাবনাসমূহ বিশেষ করে পর্যটনকে তুলে ধরার কাজ হাতে নিয়েছে। এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘দেশের পাশাপাশি সবগুলো জেলার উন্নয়নের লক্ষ্যে আমরা বিশ্বের সামনে একটি জেলার সবকিছু তুলে ধরতে চাই।’ তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলারই পর্যটন এলাকায় বিশেষ পণ্য অথবা খাদ্য এবং বিশেষ জনকল্যাণমূলক উদ্যোগের ন্যায় কিছু বিশেষত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (প্রশাসন) আনোয়ার বলেন, ডিস্ট্রিক্ট-ব্রান্ডিং হচ্ছে একটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিবেচনায় নিয়ে সেখানকার সকল শ্রেণির লোককে সম্পৃক্ত করে একটি জেলার উন্নয়ন ও সম্ভাবনার এক মহাপরিকল্পনা। এটুআই-এর পরিচালক (ই-সার্ভিস) ড. মো. আব্দুল মান্নান বলেন, বিভাগীয় কমিশনারদের তত্ত্বাবধানে সকল জেলা প্রশাসক ও লোকদের অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশে পরিণত করার উদ্যোগ গ্রহণ ...