Posts

Showing posts with the label 💖বিরোধী দল [The Opposition]🏷️

নেতাকর্মীদের রক্ষায় মির্জা ফখরুলের ছোটাছুটি!

Image
দলের চেয়ারপারসন  খালেদা জিয়া র মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শণ কর্মসূচিও পড়ে পুলিশের বাধার মুখে। লাঠিপেটা, পানি ছিটিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে িআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দলীয় নেতাকর্মীদের রক্ষায় বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে ছোটাছুটি করতে দেখা যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলেরর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।  আহত নিপুণ রায় চৌধুরীকে উদ্ধার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রিয়.কম ২৪ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১ টায় বিএনপির কালো পতাকা প্রদর্শণ কর্মসূচি পালনের সময় নির্ধারণ থাকলেও দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সকাল পৌনে ১০টা থেকেই। কর্মসূচির শুরুতে বিএনপির জড়ো হওয়া নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিতে থাকে। পুলিশের রঙিন পানি নিক্ষেপ করার সময় নেতাকর্মীদের শান্ত রাখার চেষ্টা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রিয়.কম সরেজমিনে দেখা গেছে, কালো পতাকা হাতে নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে প্রথমে পুলিশ নেতাকর্মীদের...

‘জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে সরকার’

Image
জামায়াতে ইসলামীকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বিএনপি সরকার জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, এ সরকার বিরোধী নেতা-কর্মীদের দমনে ব্যস্ত। বিএনপির জ্যেষ্ঠ এ নেতা দাবি করেন, তারেক রহমানকে রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘জাতীয় ঐক্য হয়ে গেছে’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন হান্নান শাহ।   Be SPONSORED Now                                                            ।|                                                     Be SPONSORED By ৩০ জুলাই, ২০১৬ নামাজের সময়সূচি    ফজর ভোর ৩:৪৪ মিনিট জোহর বেলা ১১:৫৯ মিনিট আসর বিকেল ৪:৩৬ মিনিট মাগরিব সন্ধ্যা ৬:৪৭ মিনিট ইশা রাত ৮:১০ মিনিট আগামীকালের সূর্যোদয় ভোর ৫:১১ মিনিট আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬:৪৭ মিনিট  

আমেরিকা গেছেন এরশাদ

৭ জনের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাত ৮টা ৪৫ মিনিটে কট ২৮৬ বিমানযোগে ঢাকা শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কি জন্য পার্টির শীর্ষ নেতাদের নিয়ে জাপা চেয়ারম্যান আমেরিকা গেছেন তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয় এক সপ্তাহের সফরে আমেরিকা গেছেন এরশাদ। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন ও আসিক আমিন।

এখনো রাস্তায় নামার সাহস রাখি

দেশ রক্ষায় জনগণকে টাইগারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি আপনাদের সঙ্গে সবসময় আছি, থাকব। রাস্তায় যেতে হলে সেখানেও যাব। এখনও রাস্তায় নামার মতো সাহস ও ক্ষমতা আছে।’ তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের হাত থেকে দেশকে স্বাধীন করেছি অন্য কোনো দেশের হাতে তুলে দেয়ার জন্য নয়।’ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় রাজধানীর বনানীতে সেরিনা হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম জিয়া।  মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এতে সভাপতিত্ব করেন। ক্ষমতাসীনদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘সারাদেশের মানুষকে আজকে তারা বিড়াল বানিয়ে রাখতে চায়। আর তিনারা আজীবন ক্ষমতায় থাকার জন্য বাঘ, সিংহ সব কিছুই হতে চায়। কিন্তু এই টাইগারগুলো কোথায় গেল, আজকে সবাইকে টাইগারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। লায়নের ভূমিকায় আসতে হবে। তাহলেই দেশেটা রক্ষা করা যাবে।’ ভারতকে ট্রানজিট দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যমুনা সেতুতে ৭০০-৮০০ টাকা দিতে হয়। বাস, ট্রাকের জন্য আলাদা ফি নির্ধারণ করা আছে। অথচ ১৯২ টাকায় যে ট্রানজিট দেয়া হলো সেটা লজ্জা...

২০৪১ সালের আগে নির্বাচন হবে কিনা প্রশ্ন আমীর খসরুর

২০৪১ সালের আগে দেশে নির্বাচন হবে কিনা প্রশ্ন তুলে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কথা শুনে মনে হচ্ছে ২০৪১ সালের আগে দেশে কোনও নির্বাচন হবে না, এটি উনি নিশ্চিত। ভোট হয়তো হবে, তবে জনগণের ভোটাধিকার থাকবে না। আজ রোববার দুপুরে সিডিপি বাজেট সংলাপ ২০১৬ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী বলেন, এবারের বাজেটে নির্বাচন কমিশনের নামে ২শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু দেশে কোনো নির্বাচন হচ্ছে না। তাই এই নির্বাচন কমিশনই বিলুপ্ত করা উচিত। তাহলে আর বরাদ্দ দিতে হবে না। এর আগে পরিকল্পনা মন্ত্রী একটি অনুষ্ঠানে বলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। এই লক্ষ্যে কাজ করছে সরকার। পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্যের জেরে নির্বাচন নিয়ে এই প্রশ্ন তোলেন আমীর খসরু। আমীর খসরু মাহমুদ আরো বলেন, দেশে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি গুরুত্ব পাচ্ছে। এতে মানবাধীকার, আইনের শাসন বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে উন্নয়নের নামে সম্পদের অপচয় হচ্ছে। চিনে চার লেনের প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে ব্যয় হয় ১৩ কোটি ...

সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী: খালেদা

Image
সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির ইফতার-পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে যা দেশের মানুষ জানেন না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করে। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন বলেন, পুরো দেশই এখন কারাগার। এক সপ্তাহের অভিযানে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জঙ্গি নির্মূল নয়, সরকারের উদ্দেশ্য বিরোধী দল দমন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম-হত্যাকারী এবং সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায় কিন্তু এই সরকারই হলো রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু ...

সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী: খালেদা

Image
সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির ইফতার-পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে যা দেশের মানুষ জানেন না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করে। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন বলেন, পুরো দেশই এখন কারাগার। এক সপ্তাহের অভিযানে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জঙ্গি নির্মূল নয়, সরকারের উদ্দেশ্য বিরোধী দল দমন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম-হত্যাকারী এবং সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায় কিন্তু এই সরকারই হলো রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু ...

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান হচ্ছেন বিদিশা! : ২০ দলীয় জোটের নেতৃত্বেও থাকছেন

প্রয়াত কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক! এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে গত দু’দিন থেকে। শনিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিতে অংশ নেয়ার পর রাজনীতিতে আবারো সক্রিয় হচ্ছেন এমন আভাস দিয়েছেন বিদিশার ঘনিষ্ঠজনরা। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা এমন প্রসঙ্গে গতকাল রোববার বিদিশা মানবকণ্ঠকে বলেন, রাজনীতিতে আমি আগেও ছিলাম এখনো আছি। দীর্ঘদিন নীরব থাকার পর বিদিশা রাজনীতিতে আসছেন এমন খবরে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শীর্ষ নেতারা আমলেও নিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন তারা। এদিকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল সেন্টারে খালেদা জিয়ার আমন্ত্রণে বিভিন্ন দলের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয়ার পর থেকে বিদিশাকে ঘিরে ব্যাপক আলোচনা হচ্ছে মিডিয়াপাড়া ও রাজনীতির টেবিলে। ইফতার পার্টিতে কাজী জাফর জাতীয় পার্টির শীর্ষ নেতাদের জন্য বরাদ্দ রাখা নেতাদের টেবিলে বিদিশা বসার পর সবার দৃষ্টি পড়ে তার দিকে। উপস্থিত কেউ কেউ এমন মন্তব্যও করছেন এরশাদের কাউন্টারে বিদিশাকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্য...

বাংলাদেশে বিরোধী দল জাতীয় পার্টি কেন মন্ত্রিসভায়?

বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটি সরকার গঠন করা হলো, যেখানে সংসদে নির্বাচিত সবগুলো দলের নেতারাই সরকারের অংশ হচ্ছেন। এমনকি দশম জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে যে দলটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে, সেই দলের কয়েকজন নেতা একই সাথে সরকারের মন্ত্রী হিসাবেও দায়িত্ব নিচ্ছেন। নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন নেতা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছে। তবে এর আগের দিনই সংসদ সচিবালয়ের যে গেজেট প্রকাশিত হয়েছে, তাতে ১৪ দলীয় মহাজোটের শরীক এই দলটিকে বিরোধী দল আর দলের নেতা রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য এইচ টি ইমাম বলছেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসাবেই ভূমিকা রাখতে চেয়েছে এবং তাদের আগ্রহের কারণেই দলটির কয়েকজন নেতাকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এইচ টি ইমাম বিবিসি বাংলাকে বলছেন, "যেহেতু বিএনপি নির্বাচনে আসেননি, তাদের বাদ দিয়ে দেশের বড় দলগুলো কিন্তু সংসদে আছে।" জাতীয় পার্টি আগেই জানিয়েছে যে তারা বিরোধী দলে থাকবেন, সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবেন, কিন্তু সেই সাথে তারা সরকারকে সহযোগিতাও করতে চান। তারই প্রকাশ...