Posts

Showing posts with the label 💖 | ✐ বিনোদন [Entertainment]

আমেরিকায় জীবনের চেয়ে বন্দুকের মূল্য বেশি হয়ে গেছে ! - তারই ইঙ্গিত দেয় এই দৃশ্য

Image
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB :) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors, by the way- sponsor's informative ad also inform you on latest trends. :) গুদামঘরে উদাম গায়ে নেচে নেচে যে মিউজিক ভিডিওটি বানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ডোনাল্ড গ্লোভার, তা রীতিমতো ঝড় তুলেছে বিশ্বজুড়ে। দুই সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষ স্থান দখল করে আছে তাঁর ‘দিস ইজ আমেরিকা’ গানটি। অভিনেতা, কমেডিয়ান, লেখক, র‍্যাপার, ডিস্কো জকি—অনেক পরিচয় ডোনাল্ড গ্লোভারের। মঞ্চে গান করেন ‘চাইল্ডিশ গ্যাম্বিনো’ নামে। ২০০২ সাল থেকে সক্রিয় এই শিল্পীর কোনো গান এই প্রথম এত সাড়া ফেলেছে। এ মাসের শুরুর দিকে প্রকাশিত হয়েছে গানের ভিডিওটি। ধারণা করা হচ্ছে, গানের মাধ্যমে এমন রাজনৈতিক বক্তব্য সাম্প্রতিক সময়ে আর কেউ দেননি। তবে শিল্পী গ্লোভার মুখে কুলুপ এঁটেছেন। তাঁর হাবভাব বলছে, তাঁর কাজ তিনি করেছেন। এবার লোকে যা বোঝার বুঝুক। আর সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দর্শকেরা খুঁজতে বসে গেছেন গানের ভিডিওর মানে। দৃশ্যের পর দৃশ্য বিশ্লেষণ করে ত...

পাকিস্তানের বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর

Image
‘খুবই দুঃখজনক। এই কাজের প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের জানা নেই। ওরা খুব খারাপ কাজ করেছে।’ বললেন আইয়ুব বাচ্চু, ব্যান্ড তারকা এবং এলআরবি ব্যান্ডের প্রধান। এলআরবির খুব জনপ্রিয় হওয়া ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানের সুর ব্যবহার করেছে পাকিস্তানের একটি ফ্যাশন হাউস। ক্রসস্টিচ নামের প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীত হিসেবে ব্যবহার করেছে এই গানের বাঁশি সংস্করণ। বিজ্ঞাপনচিত্রটি পাকিস্তানের অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি প্রচার করছে তাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে। আজ বুধবার সকালে প্রথম আলোকে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার কিন্তু গর্ব হচ্ছে। বাংলাদেশের মিউজিকের আশ্রয় নিতে হলো পাকিস্তানকে। ওরা সুর তৈরি করা ক্ষমতাও এখন হারিয়েছে।’ বিজম্যাক্স টিভিতে প্রচারিত ক্রসস্টিচের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য এর আগে ২০১৬ সালের ৫ জুলাই ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই বাঁশি সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেন রাকিবুল ইসলাম নামের এক তরুণ শিল্পী। আইয়ুব বাচ্চু অভিযোগ করে বলেন, ‘যিনি এই বাঁশি সংস্করণটি ইউটিউবে ছেড়েছিলেন, তিনিও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এখন খোলা আকাশের যুগ। যে যেখান থেকে যেভাবে পারছে, নিচ্ছে।’ এ ব্যাপারে ...

সার্ক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে দেশের দুই ছবি

Image
আগামি ২২ মে শুরু হতে যাচ্ছে সার্ক চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ মে পর্যন্ত। আয়োজনের ৮ম আসরটি বসবে শ্রীলংকার রাজধানী কলম্বোতে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশের ছবি। উৎসবে বাংলাদেশ থেকে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হবে। এবারের সার্ক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। এছাড়াও উৎসবের মাষ্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। কলম্বোর সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা বাংলাদেশ থেকে সিনেমা মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ থেকে উৎসবের সমন্নয়ক মনজুরুল ইসলাম মেঘ জানান, পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছাড়াও শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।   ===================================== You may improve this content, improve it by logging in with this following open credential - [caption id="attachm...

'ইসলামকে জঙ্গিবাদী তথা খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়?' -সেটাই তুলে ধরবে অনন্তের আপ-কামিং মুভি ‘দ্বীন-দ্য ডে’

Image
ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এবার সন্ত্রাস বা প্রেম ভালোবাসা নয়, ইসলাম ধর্মকে মূলভাবনায় রেখে নির্মাণ করবেন ‘দ্বীন-দ্য ডে’ নামের এই সিনেমা। বরাবরের মতো এতে অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। জানা যায়, এ ছবির শুটিং হবে মরক্কো ও সিরিয়ায়। ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেওয়া হবে সেখান থেকে। ছবির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ। অনন্ত জলিল ইসলাম ধর্মের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগেই। পরে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ইসলামে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি কীভাবে দেখা হয়? সে বিষয়ে জেনে তিনি সিনেমা নির্মাণের কাজ করবেন। ইসলামি সন্ত্রাসবাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন তিনি। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়? আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে। অনন্ত জলিল বলেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব...

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের ‘পরিবেশবান্ধব’ নিমন্ত্রণপত্র

Image
বলিউড তারকা সোনম কাপুর ও তাঁর প্রেমিক আনন্দ আহুজা ৮ মে বিয়ে করছেন। প্রথম আলোর পাঠকেরা এই সংবাদ আগেই জেনেছেন। বিয়ের তারিখ ঘোষণা হওয়ার আগে কল্পনা চলছিল এক রকম। এখন দিন–তারিখ জানার পর শুরু হয়েছে আরেক রকম জল্পনা। সোনম বিয়েতে কী পরবেন? কীভাবে সাজবেন—এসব নিয়ে আলোচনা চলছে। অবশ্য এখনো এই প্রশ্নের বিশ্বাসযোগ্য কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সোনমের বিয়ের অনুষ্ঠান কবে ও কোথায় হচ্ছে, তার বিস্তারিত জানা গেছে। এমনকি গতকাল বুধবার রাতে ফাঁস হয়েছে সোনম-আনন্দের বিয়ের তিনটি অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র। আগেই শোনা গিয়েছিল, সোনম ও আনন্দ তাঁদের বিয়েতে কোনো নিমন্ত্রণপত্র ছাপাবেন না। কারণ, এটি তাঁদের কাছে স্রেফ কাগজের অপচয়। পরিবেশসচেতন জুটি হিসেবে তাই তাঁরা অতিথিদের নিমন্ত্রণের অন্য এক উপায় বেছে নিয়েছেন। মেহদি, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার জন্য তাঁরা তিনটি ভিন্ন নিমন্ত্রণপত্র তৈরি করেছেন ঠিকই কিন্তু সেটি কাগুজে নয়, বরং ‘ই-ইনভাইটেশন’। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ও ই-মেইল ঠিকানায় সেই কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এটি সোনম ও আনন্দের বিয়ের নিমন্ত্রণ পত্র নিমন্ত্রণপত্রের থিম প্রকৃতি। হাতে আঁকা এই কার্ডের নকশা কে করেছেন, এখনো তা প...

লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি!

Image
চিত্রনায়িকা থেকে সংগীতশিল্পী হতে গিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন নুসরাত ফারিয়া। দিন দিন ফারিয়ার প্রতি ভক্ত-দর্শক-শ্রোতাদের অপছন্দের মাত্রা বেড়েই চলছে। নিজের গাওয়া ‘পটাকা’ গানটি প্রকাশের পর থেকেই উপস্থাপক থেকে নায়িকা বনে যাওয়া ফারিয়াকে নিয়ে অন্তর্জাল দুনিয়ায় সমালোচনা যেন থামছেই না। একই দিনে মুক্তি পাওয়া এ প্রজন্মের আরেক সংগীতশিল্পী পড়শী তাঁর গাওয়া গান ‘রাস্তা’ দিয়ে সমালোচিত হচ্ছেন। এই গানটিও ইউটিউবের দর্শকের কাছে পছন্দের চেয়ে অপছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ২৬ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ইউটিউবে নায়িকা নুসরাত ফারিয়ার ‘পটাকা’, একই দিনে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে পড়শীর ‘রাস্তা’ গানের মিউজিক ভিডিও মুক্তি পায়। আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ইউটিউবে ‘পটাকা’ গানটি দেখা হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ১৯৭ বার। নুসরাত ফারিয়ার গাওয়া এই গানে ‘লাইক’ ছিল ১৩ হাজার আর ‘ডিজলাইক’ ১ লাখ ২ হাজার। এই গানে মন্তব্য ছিল ১০ হাজারেরও বেশি। ফারিয়ার গাওয়া এই গান একই দিনে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মেও মুক্তি পায়। সেই প্ল্যাটফর্মে গানটি দেখা হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ২৫ বার। এখানে গানটির প্রতি...

লাইকের চেয়ে ডাবল ডিসলাইকের কারণে কতিপয় শিল্পী, সুরকার এবং গীতিকারের ক্যারিয়ার প্রায় হুমকির মুখে !

Image
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। ইউটিউবের ভিডিওতে ‘ডিসলাইক’ অপশন নিয়ে তিনি অভিনব ‘আবেদন’ করলেন কর্তৃপক্ষের কাছে। ব্যঙ্গাত্মক সেই আবেদনে তিনি অপশনটি উঠিয়ে দেওয়ার অনুরোধ করেছেন! আজ বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষের কাছে এই আবেদন করেন ইমন। জনপ্রিয় এই সংগীত পরিচালকের আবেদনটি ইউটিউব কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে না,এটাই বাস্তবতা। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিজেকে ‘একজন আম জনতা’ পরিচয় দিয়ে ইউটিউব কর্তৃপক্ষের উদ্দেশে দেওয়া চিঠিতে শওকত আলী ইমন লিখেন,‘বিনীত নিবেদন এই যে, ইদানিং ইউটিউবে কিছু গান প্রকাশের পর যেভাবে দর্শক শ্রোতারা ঝড়ের গতিতে ডিসলাইক দেওয়া শুরু করেছে, এটা মানতে পারছি না। লাইকের চেয়ে ডাবল ডিসলাইকের কারণে কতিপয় শিল্পী, সুরকার এবং গীতিকারের ক্যারিয়ার প্রায় হুমকির মুখে। অতএব আপনার নিকট আকুল আবেদন এই যে, অতি সত্বর আপনার ইউটিউব থেকে ডিসলাইক বাটন মুছে দিয়ে বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্ট্রিকে চিরঋণী করুন।’ উল্লেখ্য, গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া নুসরাত ফারিয়ার ‘পটাকা’ এবং কণ্ঠশিল্পী পড়শির ‘রাস্তা’ শিরোনামে গানের ভিডিওতে লাইকের চেয়ে ডিসলাইক ...

কেমন আছেন সোনালি দিনের চিত্রনায়িকা সুনেত্রা?

Image
ঢাকাই ছবির ইতিহাসে তার নাম থেকে যাবে সুপারহিট বহু ছবির নায়িকা হিসেবে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া দেলোয়ার ঝাহান ঝন্টু পরিচালিত ‘পালকী’ ছবিটি তাকে দিয়েছিলো অন্যরকম জনপ্রিয়তা। কুষ্ঠ রোগে আক্রান্ত এক গ্রামীন নারীর হৃদয় বিদারক গল্পের ছবিটি ছুঁয়ে গিয়েছিলো আপামর দর্শকের হৃদয়। এখানে তাকে দেখা গিয়েছিলো গ্রামীন গল্পের নন্দিত নায়ক ফারুকের বিপরীতে। একাই ছিলেন মা ও মেয়ের দ্বৈত চরিত্রে। ঠিক তাই, অভিনেত্রী সুনেত্রার কথাই বলছি। নয়ন যার সুন্দর তাকেই সুনেত্রা বলা উচিত। সেই দিক থেকে সুনেত্রার নামকরণ ছিলো দারুণ ব্যঞ্জনাময়। এই অভিনেত্রীর ছিলো কাজল কালো ডাগর দুই চোখ। যে চোখের চাহনি পুরুষ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় নিমিষেই। তার সময়ে তিনি ছিলেন সেরা আবেদনময়ী নায়িকাদের একজন। গলার স্বরেও ছিলো একটা অচেনা আবেদন, যা মনকে দোলা দিতে পারে খুব সহজেই। সেই সুনেত্র, সুকণ্ঠী দীর্ঘদিন বাজিমাত করেছেন ঢাকাই চলচ্চিত্রে। ফারুক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, নাদিম (পাকিস্তান), মান্নাদের বিপরীতে অভিনয় করে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। অনেকদিন হয়ে গেল তার কোনো দেখা নেই। নেই কোনো সংবাদেও। চলচ্চিত্রের মানুষে...

মাহের জেইন: আধুনিকতার মোড়কে সুরে সুরে ইসলামের বার্তা ছড়ান যিনি

Image
ইসলামী সঙ্গীতের ভক্তরা জিন্স, জ্যাকেট আর মাথায় ড্যাপার ক্যাপ পরা সাধারণ বেশভূষার আড়ালে অসাধারণ এক কন্ঠশিল্পীকে খুব ভালোভাবেই চেনেন। ইসলামী সঙ্গীতের জগতে ডুব দিতে ভালবাসেন যারা তাদের পক্ষে ইসলামী সঙ্গীতে বিপ্লব সাধনকারী এই শিল্পীকে না চেনা প্রায় অসম্ভব। বলছি মাহের জেইনের কথা। পুরো নাম মাহের মুস্তফা মাহের জেইন। ইসলামী সঙ্গীতপ্রেমীদের কাছে মাহের জেইন একটি গভীর আবেগ আর ভালবাসার নাম। মাহের জেইনের বলিষ্ঠ এবং সুমধুর কন্ঠে শোনা যায় ইসলামের পবিত্র বাণী। তার সুললিত কন্ঠের সূরমূর্ছনা মনে সৃষ্টি করে আনন্দের অবারিত স্রোতধারা আর গভীর প্রশান্তি। আজকের আয়োজন বিখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী মাহের জেইনকে নিয়েই। জন্ম ও বেড়ে ওঠা: মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে মাহের  জেইনের জন্ম ১৯৮১ সালের ১৬ জুলাই, মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। উত্তর লেবাননের বৃহত্তম শহর ত্রিপলীতে কাটে তার শৈশবের প্রথম অংশ। লেবাননের ত্রিপলীর একাংশ; Source:you tube তার বয়স যখন ৮, তখন তার পরিবার পাড়ি জমায় সুইডেনে। মাহের জেইন সুইডেনের স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তারপর এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। সঙ্গীতের মায়াময় জগতে জেইন মাহের জেইনে...

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসেবে দেখানো হচ্ছে সিরিয়াল বলি মুভিগুলোতে !

Image
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB :) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors ,  by the way- sponsor's informative ad also inform you on latest trends . :) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে আবারও নির্মিত হচ্ছে বলিউড ছবি। এতে যুদ্ধ চলাকালীন বিশেষ কিছু গোয়েন্দা তৎপরতা নিয়ে হাজির হবেন বলিউড তারকা জন আব্রাহাম। ছবিটির নাম রাখা হয়েছে ‌‌‘রোমিও আকবর ওয়াল্টার (র)’। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জন। মূলত তিনি ভারতীয় নাগরিক; কিন্তু পাকিস্তানি বাহিনীতে যুক্ত হয়ে যান। এরপর যুদ্ধের নানা রণকৌশল একের পর এক হাতিয়ে নিতে থাকেন। ছবিটির জন্য গত ৮ মার্চ চুক্তিবদ্ধ হন জন আব্রাহাম। বাংলাদেশের গৌরবময় এ যুদ্ধ নিয়ে অনেক ছবিই ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি নির্মাণ করেছে। তবে যার বেশিরভাগেই উপস্থাপন করা হয়েছে এটি ১৯৭১ সালের ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধ হিসেবে। এতেও তার ব্যতিক্রম হয়নি! এদিকে দু’একটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, নতুন এ ছবি থেকে সরে যেতে পারেন জন। কারণ হিসেবে তারা জানায়, প্রায় একই গল্প নিয়ে গত বছর নির্মিত...

আফগানিস্তানে জন্ম, জনপ্রিয় নায়ক হলেন বাংলায়

Image
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB :) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors ,   by the way- sponsor's informative ad also inform you on latest trends . :) একসময়ের ব্যাপক জনপ্রিয় নায়ক ছিলেন জাভেদ। এখন তিনি অনেকটাই অন্তরালে। জাভেদ শুধু নায়কই ছিলেন না, ছিলেন অসংখ্য চলচ্চিত্রের হিট নৃত্যপরিচালকও। এই জনপ্রিয় নায়ক ও নৃত্যপরিচালক আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। জাভেদ জানিয়েছেন, ভালো প্রযোজক, পরিচালক এবং গল্প পেলে তিনি আবারও কাজ করবেন। একসময় দেশের চলচ্চিত্রের পর্দা কাঁপানো এ নায়ক এখন অনেকটা আড়ালেই সময় কাটাচ্ছেন। অন্য নায়কদের চেয়ে তিনি অনেকটা ব্যতিক্রম ছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্য পরিচালক হিসেবে কাজ করে আলাদা অবস্থান তৈরি করেছেন। সময়ের পরিক্রমায় এ নায়ক দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত। এর কারণ, সিনিয়রদের প্রতি নতুনদের অনাগ্রহ ও পরিবেশ প্রতিকূলতা। তবে এসবকে পাশ কাটিয়ে আবারও কাজ করতে আগ্রহী জাভেদ। জাভেদ বলেন, ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব। ইচ্ছে আছে নৃ...

জরুরী থা ! এই মুহুর্তে ইন্ডিয়া-পাকিস্থানের সর্বোচ্চ ইউটিউব হিট , ৩৫০মি+

জরুরী থা ! এই মুহুর্তে ইন্ডিয়া-পাকিস্থানের সর্বোচ্চ ইউটিউব হিট , ৩৫০মি+ ভিউ কাউন্ট করা হয়েছে। বলনা, সামজাওয়া কি'র মত রোমান্টিক হিট-ও ১০০ মি ভিউ অতিক্রম করতে পারেনি এখন পর্যন্ত। ভিউ বিচারে এটিকে বলা যেতে পারে ভারত-পাকিস্থানের দেসপাসিতো । উল্লেখ্য 'দেসপাসিতো' এখন সর্বোচ্চ ইউটিউব হিট ।   দেখুন ভিডিওটি >

ফেসবুক কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়।

Image
বাংলাদেশি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী  ববিতা । অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। দীর্ঘ অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। প্রযোজক হিসেবেও পুরস্কার পেয়েছেন। জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম রাজ্জাক-সুচন্দার মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। ১৯৬৯ সালে একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ ছবিতে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন। বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ আয়োজনে বরেণ্য এই অভিনেত্রীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক ফারুক। আজীবন সম্মাননা পাওয়া আর চলচ্চিত্র নিয়ে আজ রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবার আপনাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। কেমন লাগছে? জাতীয় পুরস্কারের আবেদন অন্য রকম। সারা জীবনের কর্মের স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা তো সাংঘাতিক সুখের। এ আবেগ প্রকাশ করার ...

প্রাচীর টপকে সালমানের বাড়িতে প্রবেশের চেষ্টা ভক্ত কিশোরীর

Image
বাড়ি থেকে পালিয়ে সোজা প্রিয় নায়ক  সালমান খানে র বাড়িতে এসে উপস্থিত এক ১৫ বছর বয়সী কিশোরী। এই প্রসঙ্গে গণমাধ্যমে পুলিশ জানায়, মধ্যপ্রদেশের নিজ বাড়ি থেকে পালিয়ে মুম্বাই আসে সেই কিশোরী। এরপর প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত  সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের প্রাচীর টপকানোর মতো দুঃসাহস দেখিয়েছে সেই কিশোরী ভক্ত।  শেষপর্যন্ত ওই কিশোরীর স্বপ্নপূরণ হয়নি। ওই কিশোরী সালমানের সঙ্গে দেখা পাওয়ার জন্য প্রথমে অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিলে সে বাড়ির প্রাচীর টপকানোর চেষ্টা করে। সেখানেও নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশের কাছে ধরা পড়তে হয় কিশোরীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই কিশোরীকে একটি শিশুদের হোমে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা পণ্ডিত ঠাকরে জানান, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত বেরাসিয়া অঞ্চল থেকে কিশোরী রবিবার বাড়িতে কাউকে কিছু না বলে মুম্বাই চলে আসে। ট্রেনযাত্রা করে মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশ থেকে মুম্বাই পৌঁছায় মেয়েটি। এরপর আজ সকালে সে সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা করে। ...