প্রাচীর টপকে সালমানের বাড়িতে প্রবেশের চেষ্টা ভক্ত কিশোরীর

112037_qqq

বাড়ি থেকে পালিয়ে সোজা প্রিয় নায়ক সালমান খানের বাড়িতে এসে উপস্থিত এক ১৫ বছর বয়সী কিশোরী। এই প্রসঙ্গে গণমাধ্যমে পুলিশ জানায়, মধ্যপ্রদেশের নিজ বাড়ি থেকে পালিয়ে মুম্বাই আসে সেই কিশোরী। এরপর প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের প্রাচীর টপকানোর মতো দুঃসাহস দেখিয়েছে সেই কিশোরী ভক্ত। শেষপর্যন্ত ওই কিশোরীর স্বপ্নপূরণ হয়নি।


ওই কিশোরী সালমানের সঙ্গে দেখা পাওয়ার জন্য প্রথমে অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিলে সে বাড়ির প্রাচীর টপকানোর চেষ্টা করে। সেখানেও নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশের কাছে ধরা পড়তে হয় কিশোরীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই কিশোরীকে একটি শিশুদের হোমে পাঠিয়ে দেওয়া হয়।


পুলিশ কর্মকর্তা পণ্ডিত ঠাকরে জানান, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত বেরাসিয়া অঞ্চল থেকে কিশোরী রবিবার বাড়িতে কাউকে কিছু না বলে মুম্বাই চলে আসে। ট্রেনযাত্রা করে মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশ থেকে মুম্বাই পৌঁছায় মেয়েটি।


এরপর আজ সকালে সে সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয় কিশোরীকে। মেয়েটির কাছে তার আধার কার্ড পাওয়া গেলে সেই তথ্যের ভিত্তিতেই মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।


পুলিশ কর্মকর্তা পণ্ডিত ঠাকরে জানান, মেয়েটির দায়িত্ব নিতে মুম্বাই রওনা দিয়েছে তার বাবা-মা।


সূত্র: মিড ডে

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!