চার খুনের আসামী হানিফ সহযোগীসহ গ্রেফতার।
সূত্র ঃ সদরঘাট থানার মামলা নং-০৬, তারিখ-০৮/০৪/১৬ ইং, ধারা-১৪৭/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ। মামলার এজাহারনামীয় আসামীরাসহ অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পনা মোতাবেক ইং ০৭/০৪/১৬ তারিখ রাত ১০:১৫ ঘটিকার সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি, সাহেব পাড়া, ইমরান সড়কস্থ বাদশা মিয়া বিল্ডিং এর নিচে নিউ খাজা আজমেরী ফার্নিচারের দোকানের সামনে রাস্তার উপর বাদীর ছেলে ভিকটিম মোঃ ইদ্রিস(২৮) কে পূর্বের শত্রুতার জের ধরে আগ্নেয়াস্ত্র ককটেল ও কিরিচ নিয়া অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাদীর ছেলে মোঃ ইদ্রিস(২৮) কে গুলি করিয়া হত্যা করে। ধৃত আসামী হানিফ@ মাথা মোটা হানিফ@ বড় মাথা হানিফ ও অন্যান্য আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীরা কয়েকটি ককটেল বিষ্ফোরণ করিয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করতঃ সুকৌশলে ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। পরে বাদীর ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইং ০৮/০৪/২০১৬ তারিখ সকাল ০৯:৪০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত ভিকটিম এর পিতা আব্দুল জব্বার বাদী হইয়া সূত্রোক্ত মামলাটি দায়ের করেন। পরবর্তীতে সূত্রোক্ত মামলার বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মহোদয় এর মৌখিক নির্দেশে মামলার ঘটনার সহিত জড়িত মূল...