হজযাত্রীদের পরামর্শ দিতে সরকারি খরচে সৌদি যাচ্ছেন ৫৫ হেফাজত নেতা ও আলেম 💖বাংলা ট্রিবিউন [BanglaTribune.com]🏷️
বাংলা ট্রিবিউন রিপোর্ট প্রকাশিত: ০৯:০২, জুলাই ১০, ২০১৯ | সর্বশেষ আপডেট: ০৯:০২, জুলাই ১০, ২০১৯ বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে হজ পালনে ধর্মীয়সহ বিভিন্ন পরামর্শ দিতে ৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিম গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা। মঙ্গলবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের ৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমে রয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানীসহ একাধিক হেফাজত নেতা। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরব যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন। এটি রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। তাদের ভ্রমণ ব্যয় এ বছর ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দ রাখা অর্থ থেকে বহন করা হবে। ৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমের তালিকায় প্রথমেই আছেন হেফাজত নেতা ও আল হাইয়াতুল উলয়া ল...