Posts

Showing posts with the label 💖 | ✐ রেসিপি [Recipe]

ইফতারে মুখরোচক দই সালাদ

Image
সারাদিন রোজা রাখার পরে ইফতারে খুব বেশি ভারি খাবার খাওয়া শরীরের জন্য ভালো নয় মোটেও। এছাড়া ভাজাপোড়া এড়িয়ে পুষ্টিকর কিছু খেতে হলে তাই ভরসা সালাদ। তবে সালাদে পেট না ভরলেও আপনার মুখের রুচি বাড়ানোর পাশাপাশি আপনার শরীরকে সুস্থ রাখবে। ইফতারে মুখরোচক খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে চান সবাই। সবচেয়ে ভালো হয় সালাদজাতীয় কোনো খাবার ইফতারের আয়োজনে থাকলে। সারা দিনের রোজা শেষে আপনার সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ইফতারে রকমারি খাবারের সঙ্গে রাখুন দই সালাদ। আসুন জেনে নেই, কীভাবে তৈরি করবেন দই সালাদ। উপকরণ টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম, ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙুর, কমলা, পেঁপে, আনার, কিশমিশ ইত্যাদি), মধু দুই টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া (পরিমাণমতো), লবণ পরিমাণমতো, জিরা গুঁড়া ১/২ চা চামচ, পেস্তাবাদাম প্রস্তুত প্রণালি প্রথমে সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন। এরপর ফলের সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর বাটিতে ঢেলে পরিবেশন করুন মজাদার দই সালাদ।

হিমশীতল লেবুর অনেক গুণ

Image
লেবু সাধারণত সারা বিশ্বেই খুব জনপ্রিয় এবং সব রান্নাঘরেই এটা একটা অপরিহার্য খাবার। লেবু সবসময়ই ফ্রিজেতে মজুত রাখা হয়। আপনি অম্বলে ভুগলে লেবু আপনাকে তা থেকে মুক্তি দিতে পারে। শুধু তাই নয় লেবুর আরও অনেক উপকারিতা আছে। বিশেষ করে হিমশীতল লেবু! লেবুর উপকারিতা জানার পরে এখন অনেক রেস্টুয়ারেন্টেও এর ব্যবহার বেড়েছে। এখানে আপনি দেখুন একটা লেবুর কোন অংশ বাদ না দিয়ে পুরো লেবুটাকে কি ভাবে ব্যবহার করা যায়। খুবই সোজা লেবুটিকে ফ্রিজের বরফ তৈরির জায়গায় রাখুন। তারপর লেবুটি জমে বরফ হয়ে গেলে সেটিকে ছাড়িয়ে কেটে ফেলুন। এরপর এটাকে আপনি যে কোন খাবারের ওপর ছড়িয়ে দিন এবং যে কোন খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তুলুন। নিচে ঠাণ্ডা লেবুর গুণগুলি দেখুন! হিমশীতল লেবু! লেবুর রসের থেকে লেবুর খোসায় ৫ থেকে ১০ গুণ বেশি ভিটামিন থাকে। আর হ্যাঁ, আপনি সেটা অপচয় করেন। কিন্তু এখন যদি আপনি প্রথমে লেবুটিকে ফ্রিজে ঠাণ্ডা বরফ করে তারপর সেটাকে গ্রেট করে খাবারের ওপর ছড়িয়ে দিলে আপনি লেবুর সমস্ত গুণগুলি পাবেন! লেবুর রহস্য। লেবুর খোসা আপনার স্বাস্থ্যর জন্য ভাল পুনরুজ্জীবকের কাজ করে এবং আপনার শরীরের ভিতর থেকে ক্ষতিকারক পদার্থগুলি বার করে দেয়...

ঈদ-রেসিপি| চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালোভুনা (ভিডিও)

Image
উপকরণ : গরুর মাংস ১ কেজি, সর্ষের তেল ১/৮ কাপ (মাংসে চর্বি থাকলে তেল কম করে নেবেন), পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, পেঁয়াজ বাটা ১/২ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ (ঝাল অনুযায়ী), হলুদ গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ (১/২ চা চামচ শুরুতে আর ১/২ চা চামচ নামানোর আগে), লবণ স্বাদমতো, টক দই ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৩/৪টি, এলাচ ৪/৫টি, দারুচিনি ২/৩ টুকরা, তেজপাতা ৩/৪টি, গোলমরিচ আস্ত ১ চা চামচ, লবঙ্গ ৫/৬টি। বাগারের জন্য :সর্ষের তেল ১/৮ কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, শুকনা আস্ত মরিচ ৩/৪টি, আস্ত রসুনের কোয়া ১০/১২টি। প্রণালি : কালো ভুনা করার জন্য গরুর মাংসের সব অংশ মিক্স করে হাড়সহ ১ কেজি মাংস নিবেন। মাংস থেকে পানি ঝরিয়ে নিয়ে পেঁয়াজ কুঁচি, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, গরম মসলা, লবণ, টকদই, কাঁচামরিচ, লালমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলার গুঁড়া, আদা-রসুন বাটা সব মিক্স করে সঙ্গে ১/২ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাংসে পানি দরকার পড়বে না। তারপরও যদি দরকার পড়ে কষানোর জন্য, তাহলে পরিমাণমতো পানি দিবেন। মাংস কষিয়ে পানি বের হবে আর এই পানিতে মাংস সিদ্ধ হয়ে যাবে। মাঝে ম...