Posts

Showing posts with the label 💖 | ✐ বিরোধী দল [The Opposition]

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল। বিস্তারিত আসছে...

কোথায় কীভাবে টাকা পাচার, প্রকাশ হবে সময়মতো

Image
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে। কোথায় কীভাবে টাকা পাচার করা হচ্ছে, বিভিন্ন পল্লি গড়ে তোলা হচ্ছে—সেই খবর দেশের মানুষ জানে। সময়মতো তার সবই প্রকাশিত হবে। আজ রোববার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলোচনা সভাটির আয়োজন করে। এ ছাড়া চারুশিল্পী সংসদ নামের একটি সংগঠনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সরকার সারা বিশ্বে অত্যন্ত সচেতনভাবে মিথ্যা প্রচারণা চালিয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে একটি সম্পত্তির হিসাব জনগণের সামনে তুলে ধরতে পারেনি। একটি অ্যাকাউন্ট তুলে ধরতে পারেনি, যে অ্যাকাউন্টে তাঁর অবৈধ অর্থ আছে। আওয়ামী লীগের সব কর্মকাণ্ডও লিপিবদ্ধ হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার যে অর্জন, তা ধ্বংস করার জন্য সরকার পরিকল্পনা করছে। এটা এখন জাতির সামনে বড় সংকট। ফখরুল ইসলাম আলমগী...

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানালেন খালেদা জিয়াও

Image
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে কক্সবাজারের উখিয়ার ময়নাগোর কাটাখালী ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার পরে তিনি একথা বলেছেন। এসময় খালেদা জিয়া বলেন, ‘মিয়ানমার সরকারকে বলবো, মানবতার স্বার্থে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিন। তাদের ফিরিয়ে নিতে হবে। তাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিতে হবে।’ খালেদা জিয়া আরও বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকার উল্লেখযোগ্য কোনও উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। তারা (রোহিঙ্গারা) এখানে পরিবেশ নষ্ট করছে। গাছ কেটে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।’ সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে যেভাবে ত্রাণ দেওয়া দরকার ছিল, সরকার তা পারে নাই। বরং তারা বিভিন্নভাবে ত্রাণ দিতে বাধা দিয়েছে।’ মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমাধান খুঁজতে হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে, কক্সবাজারের উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া...

খালেদা জিয়া-সুষমা স্বরাজ বৈঠক | অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত

Image
সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন 'সুষ্ঠু ও গ্রহণযোগ্য' দেখতে চায় ভারত। সেই নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা দেশটির। রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দেশটির এমন অবস্থানের কথা জানান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, 'ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা (ভারত) চান, অন্য দেশগুলো বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা থাকুক এবং গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক। এখানে নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ হয়- সেটাও তিনি আশা করেন এবং সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটা তিনি আশা করেন। একইসঙ্গে নির্বাচন কমিশন যেন তার দায়িত্ব পালন করতে পারেন- সেটাও তিনি আশা করেন।' হোটেল সোনারগাঁওয়ে রাত ৮টা থেকে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে  বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল  মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান...