Posts

Showing posts with the label 💖 | ✐ প্রযুক্তি [Tech]

IPHONE X REVIEW: FACE THE FUTURE

Image
IPHONE X REVIEW: FACE THE FUTURE Works in progress can still be greatBy  Nilay Patel @reckless   Updated Nov 3, 2017, 8:00am EDTPhotography by  James Bareham [embedyt] https://www.youtube.com/watch?v=OvVKnC6gGtg[/embedyt] AfterAfter months of hype, endless speculation, and a wave of last-minute rumors about production delays, the iPhone X is finally here. Apple says it’s a complete reimagining of what the iPhone should be, 10 years after the original revolutionized the world. That means some fundamental aspects of the iPhone are totally different here — most notably, the home button and fingerprint sensor are gone, replaced by a new system of navigation gestures and Apple’s new Face ID unlocking system. These are major changes. New iPhones and major changes usually command a ton of hype, and Apple’s pushing the hype level around the iPhone X even higher than usual, especially given the new thousand-dollar starting price point. For the last few years, we've ...

ইন্টারনেটকে কবজায় আনতে চায় যুক্তরাষ্ট্র ✐প্রথম আলো [prothom-alo.com] 💖

Image
চলতি সময়টাতে একমাত্র যে ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডানপন্থী-বামপন্থীরা এক কাতারে এসেছেন, সেটি হলো ‘টেকল্যাশ’ (কোনো কিছুর নেতিবাচক প্রভাব বোঝাতে ইংরেজিতে ব্যবহৃত শব্দ ‘ব্যাকল্যাশ’-এর অনুকরণে)। সব পক্ষের লোকজনই মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার সময় এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কীভাবে সম্ভব? প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেটিক দলের সর্বোচ্চ পদধারী কর্মকর্তা ন্যান্সি পেলোসি সম্প্রতি বলেছেন, ‘আত্মনিয়ন্ত্রণের যুগ শেষ হয়ে গেছে।’ এ সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে একটি সম্মেলন করবেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, রাজনীতিকেরা তো বটেই, সাধারণ আমেরিকানরাও মনে করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য পোস্ট করা সহিংস অপরাধের চেয়েও বড় হুমকি। ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজি) ফেসবুক, আমাজন, গুগল ও অ্যাপলের বিরুদ্ধে অনাস্থাসূচক তদন্ত শুরু করেছে। কিন্তু এসব প্রতিষ্ঠান যদি অনাস্থাসূচক কোনো অপরাধ করে থাকে এব...

Check out the top 15 Android Apps that came out in June 2019. ✐My Facebook Status &/ YouTube Uploads 💖 ✐Carnival Internet 💖

https://www.facebook.com/carnival.internet/posts/2470282419869492

YouTube BillionaireClub(in terms of Views) with A Twist ! (edited) | Luis Fonsi , Psy , & so on ... ✐MohiTube 💖

https://www.youtube.com/watch?v=egV368gz6xs

যেভাবে আপনার পকেট খালি করবে ফেসবুক ✐প্রথম আলো [prothom-alo.com] 💖

Image
ফেসবুকের কাছে আপনার সব তথ্যই আছে। ফলে তারা আপনার সবকিছুর ওপর প্রভাব ফেলতে পারছে। এখন তাদের দরকার আপনার পকেটের তথ্য। সে ব্যবস্থাও পাকা হওয়ার পথে। ফেসবুক ‘লিবরা’ নামে এক ধরনের ভার্চ্যুয়াল মুদ্রা (ক্রিপটোকারেন্সি) ছাড়ার পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের এ মুদ্রা যদি মূলধারার লেনদেন পদ্ধতি হিসেবে ঢুকে পড়ে তবে গ্রাহকদের জন্য নতুন ঝুঁকি তৈরি হবে। অনেকের বাজে খরচের অভ্যাস গড়ে উঠবে। যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতারা এ মুদ্রার আনার বিপক্ষে। সমালোচকেরাও এ নিয়ে মুখ খুলেছেন। কনসোর্টিয়াম সহযোগী, পেমেন্ট সেবাদাতা, ক্রেডিট কার্ড কোম্পানি ও গ্রাহক কোম্পানিদের সঙ্গে নিয়ে নতুন মুদ্রা আনতে বেশ আঁট ঘাট বেঁধে নেমেছে ফেসবুক। ২০২০ সালের প্রথমার্ধে এ মুদ্রা আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ফেসবুকের লিবরা সবাইকে একটি ইলেকট্রনিক ওয়ালেটের সুবিধা দেবে। ফেসবুক বলছে, আন্তর্জাতিক সব মুদ্রার মূল্যমানের সঙ্গে সংগতি রেখে এই মুদ্রার মূল্যমান ধরা হবে। প্রচলিত মুদ্রা দিয়ে লিবরা কেনা যাবে। ফেসবুকের এক শ্বেতপত্রে বলা হয়, লিবরার সঙ্গে ফেসবুক ব্যবহারকারীর তথ্যের যোগসূত্র থাকবে না বলে তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্র...

বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হবে?

Image
শামিম হোসেন ২৫ জুন ২০১৯, ০৮:০৩ আপডেট: ২৫ জুন ২০১৯, ১৬:০০ ‘নিজস্ব ইন্টারনেট’ ব্যবস্থা গড়ার পদক্ষেপ নিচ্ছে রাশিয়া ও ইরান। এ কাজে দেশ দুটি সফল হলে ভবিষ্যতে বৈশ্বিক ইন্টারনেট বিভক্ত হয়ে পড়বে। ছবি: রয়টর্স। ইন্টারনেটের বর্তমান অখণ্ড রূপ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিছু দেশ কয়েক বছর ধরে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির চেষ্টা চালাচ্ছে। সাইবার জগতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, এমন আশঙ্কা করে দেশগুলো ইন্টারনেটে সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার কথা বলছে। ‘নিজস্ব ইন্টারনেট’ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসেই এমন ব্যবস্থা তৈরির জন্য নতুন আইন পাস করিয়েছেন। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ‘অয়ারড’ বলছে, রাশিয়ার পথে এগোচ্ছে ইরানও। গত মাসে ইরান ঘোষণা দিয়েছে, ‘জাতীয় তথ্য নেটওয়ার্ক’ প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ করেছে দেশটি। প্রকল্পটি ইরানের ‘নিজস্ব ইন্টারনেট’ ব্যবস্থা গড়ার অংশ। ইন্টারনেটে সার্বভৌম ক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা বিশ্বে নতুন নয়। এখন পর্যন্ত চীন এ পথে অন্য সবার চেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে চীনের নিজেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা এখন পরি...

প্রথমবারের মতো ইউটিউব থেকে ক্রেস্ট ও সনদ লাভ করতে যাচ্ছেন চট্টগ্রামের দুই তরুণ

Image
ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে সাফল্য পেয়েছেন চট্টগ্রামের দুই তরুণ উদ্যোক্তা। ‘হাবিব তাজকিরাজ’ নামে তাদের ইউটিউব চ্যানেল চট্টগ্রামে প্রথমবারের মতো এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করায় ইউটিউব থেকে ক্রেস্ট ও সনদ লাভ করতে যাচ্ছেন তারা। এই দুই তরুণ উদ্যোক্তা হলেন- চট্টগ্রামের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক সামি আহাম্মেদ এবং পরিচালক এম জে কে মহি। বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ৪১০০ জন। মাত্র ৭৪টি ভিডিও কনটেন্ট আপলোড করে এই চ্যানেলের ভিউয়ারস সংখ্যা ৭৯ লাখ ৫৬ হাজার ৭৪৪ ছাড়িয়ে গেছে। ইউটিউবার ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কে সামি আহাম্মেদ একজন সিএ প্রফেশনাল এবং এম জে কে মহি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও নগরীর বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান। দীর্ঘ দিন ধরে তারা ব্যতিক্রমী নানা ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করছেন।   NewsSource: > 

নাসা ও উবারের মধ্যে উড়ন্ত ট্যাক্সি চুক্তি!

Image
ট্যাক্সি আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আকাশে! বিস্ময়কর হলেও আগামী দিনগুলোতে এমনই হতে চলেছে। উড়ন্ত ট্যাক্সি মিলবে যুক্তরাষ্ট্রের  রাস্তায়। আর এ নিয়ে  চুক্তি স্বাক্ষর করলো নাসা-উবার।গত মঙ্গলবার নাসার পক্ষ জানানো হয়েছে, তারা শহুরে উড়ন্ত ট্যাক্সি তৈরির প্রস্তুতি নিচ্ছে। উড়ন্ত ট্যাক্সি  নিয়ে আলোচনার জন্য লস এঞ্জেলসে উবার এলিভেট সম্মেলনে মিলিত হয়েছিলেন প্রযুক্তি ও পরিবহণের কর্মকর্তারা। সেখানেই উবার ও নাসার চুক্তির কথা ঘোষণা করা হয়। রাইড-শেয়ার নেটওয়ার্ক তৈরি করার  কথা জানিয়েছে নাসা । নাসা জানায়, বর্তমানে যেমন উবার গ্রাহকরা অ্যাপের মাধ্যমে গাড়ী ডেকে নেন ঠিক সেভাবেই তারা বাড়ির সামনে ছোট বিমানটিকে ডেকে নিতে পারবেন। সেই অনুমতি দেবে ওই নেটওয়ার্ক। নাসার গবেষণা কেন্দ্র জানিয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ  আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে চালানো হবে নতুন এই উড়ন্তযানের মডেল। লিসবন ওয়েব সামিট এ উবারের প্রধান  জেফ হল্ডেন ঘোষণা করেন,  ট্যাক্সি অ্যাপ্লিকেশন সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে নাসা (ন্যাশনাল এরোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন)। ২০২০ সালের মধ্যে উবার এবং নাসা উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করতে ...

‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ লাইভ দেখুন

https://youtu.be/yYJWeK-kVB0 দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ বৃহস্পতিবার দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এই উৎক্ষেপণ হলেও পৃথিবীর যেকোনো জায়গা থেকেও এ দৃশ্য দেখা যাবে। শুধু হাতের মুঠোয় থাকতে হবে ইন্টারনেট। যদিও দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি চ্যানেলগুলোও বঙ্গবন্ধু-১-এর উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করবে। তবে টেলিভিশন না থাকলেও উৎক্ষেপণ দেখার সুযোগ রয়েছে। ইউটিউবেও সরাসরি দেখা যাবে উৎক্ষেপণ দৃশ্য। ১০ মে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরপর মার্কিন কোম্পানি স্পাসেক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল মঞ্চ থেকে বঙ্গবন্ধু-১  স্যাটেলাইট  উৎক্ষেপণ করা হবে। বঙ্গবন্ধু-১-এর উৎক্ষেপণ সরাসরি দেখতে উপরের ইউটিউব ভিডিওটির প্লে বাটনে চাপুন অথবা এই  লিঙ্কে  ক্লিক করুন।

উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট, মহাকাশে ডানা মেলবে আজই . লাইভ সম্প্রচার

Image
সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে স্যাটেলাইট ও ফ্যালকন-৯ রকেট। এখন কেবল ক্ষণ গণনার পালা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ মে বিকাল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ মে, দিনগত রাত ২টা ১৫ মিনিটে) ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। আর এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট ওড়ানো রাষ্ট্রের তালিকায় নাম উঠবে বাংলাদেশের। স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে (নাসার) স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়ার সঙ্গে স্যাটেলাইটের উৎক্ষেপণের প্রস্তুতি রিভিউ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সব কিছুর তদারকি করেছে বাংলাদেশ। ওই বৈঠকের স্যাটেলাইটের কারিগরি অবস্থা ও অবস্থান সম্পর্কে বাংলাদেশকে জানানো হয় বলে জানা গেছে। এরপর সন্ধ্যায় হিলটন হোটেলে প্রীতি সমাবেশ, নিবন্ধন ও ডিনার পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে স্যাটেল...

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট -‘গুগল ডুপ্লেক্স’ -গুগলের নতুন প্রযু্ক্তি

Image
কৃত্রিম বুদ্ধিমত্তার এক বিশেষ উপস্থাপন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। গল্প-উপন্যাস কিংবা হলিউডের সাইন্স ফিকশন মুভিতে উপস্থিতি থাকে তাদের। সবশেষ নন্দিত উপন্যাসিক ড্যান ব্রাউনের ‘অরিজিন’ গল্পে উইনস্টন নামের এক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আততায়ীর গুলিতে নিহত মালিকের হয়ে কাজ করে মুগ্ধ করেছিলেন সবাইকে। এবার বাস্তবে মুগ্ধ করার মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা কৃত্রিম সহযোগী বাজারে আনতে যাচ্ছে টেক প্রতিষ্ঠান গুগল। তারা এর নাম দিয়েছে‘গুগল ডুপ্লেক্স’। এখন মালিকের হয়ে ফোন করতে পারবে গুগলের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এছাড়া অ্যাপয়েনমেন্ট তৈরি, রেস্টুরেন্টে রিজার্ভ করতেও সক্ষম নতুন এই প্রযুক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি বছরেই বাজারে আসবে এই প্রযু্ক্তি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গুগলের এই সহকর্মী খুবই সাধারণ ভাষায় কথা বলেন। সঙ্গে থাকে ‘ইতস্ততবোধও’। স্বাভাবিক মানুষের মতো আচরণ বোঝাতে মাঝে মাঝেই ‘আমম’ ‘উহু’ বলতে শোনা যাবে। কিংবা চিন্তা করার জন্য সময়ও নিবে। গুগলের দাবি, না জানলে সংশয়ে পড়ে যাবেন যে সত্যিই কোনও মানুষ নাকি রোবট কথা বলছেন। চলতি বছরেই বাজারে আসবে এই প্রযু্ক্তি। ডুপ্...

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে অরল্যান্ডোমুখী মানুষের ঢল

Image
উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। আবহাওয়া অনুকূলে থাকলে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ মিনিটে মহাকাশে যাবে বাংলাদেশের প্রথম এই কৃত্রিম উপগ্রহ। এমন ঘটনার সাক্ষী হতে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, জর্জিয়াসহ বিভিন্ন রাজ্য থেকে শত শত বাংলাদেশি এখন অরল্যান্ডোমুখী। বাংলাদেশিদের পদচারণায় উৎসবমুখর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি, কোকোয়া বিচ ও অরল্যান্ডো এলাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স-এর মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ১২ মিনিটে মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আনুষ্ঠানিক সময় ঘোষণা করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) প্রস্তুত। ইতোমধ্যে ঢাকা থেকে ফ্লোরিডা ছুটে গেছেন ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। তাদের নেতৃত্ব দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিনিধি দলে আরো রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী ফি...

গুগল চমক ২০১৮ : নতুন রূপে এন্ড্রয়েড! (পর্ব ০১)

Image
গতকাল হয়ে গেল টেক জায়ান্ট গুগলের বার্ষিক ডেভলাপার সম্মেলন ‘গুগল আই/ও ২০১৮’। প্রতিবছর গুগল এ সম্মেলন থেকে তাদের সেবাগুলোর আপডেট ও সামনের বছরের জন্য নতুন নতুন সেবা চালুর ঘোষণা দেয়। এমনিতেই গুগলের নানা সেবা আমাদের জীবনকে আষ্ট্রেপৃষ্ঠে বেঁধে রেখেছে। গুগলও প্রতিনিয়ত তাদের সেবাগুলোকে আরও সহজ ও সময়োপযোগী করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এছাড়া নিত্যনতুন ফিচার এনে মানুষকে আরও মোহিত করে ফেলছে গুগল। গতকালের সম্মেলনে এ ধরণের বেশকিছু ফিচারের কথা ঘোষণা করেছে গুগল। গুগলের এসব নতুন ফিচার নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখব প্রিয়.কমে । আজ লিখছি গুগলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড পি’ নিয়ে। গতকালের সম্মেলনে গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের নতুন এ সংস্করণের কথা ঘোষণা করে। এসে গেছে এন্ড্রয়েড এর পরবর্তী আপডেট ‘এন্ড্রয়েড পি’ ব্যবহারকারিদের জন্য বেশ আরামদায়ক করে সাজানো হয়েছে এন্ড্রয়েড পি। আসুন এক নজরে দেখে নেই পরিবর্তনের হাইলাইটস- *নিউ সিস্টেম নেভিগেশন *ভলিউম কন্ট্রোল *কুইক সেটিং *হোম স্ক্রিন *নোটিফিকেশন বার বড়সড় পরিবর্তন এসেছে হোম স্ক্রিনে। এন্ড্রয়েড ফোনের উপরে আমরা যে গুগল সার্...

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: ব্যাপক প্রচারে ডিসিদের নির্দেশ

Image
অবশেষে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সময় ১১ মে দিবাগত রাত ভোর ২টা ১১ মিনিট থেকে ভোর ৪টা ২২ মিনিটের সময় এই উৎক্ষেপণ হবে। অনুষ্ঠানটি ব্যাপক প্রচারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (০৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভির মহাপরিচালককে চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান নাজমুন আরা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আমারেকিার ফ্লোরিডা থেকে আমেরিকান সময় ১০ মে, বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় ১০ মে দিবাগত রাত অর্থাৎ ১১ মে ভোর ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) উৎক্ষেপণ হবে।

ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে ভ্যাট আরোপ, ব্যাংকগুলোকে এনবিআরের চিঠি

Image
চলতি ২০১৭-১৮ অর্থবছর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব এবং সার্চ ইঞ্জিন গুগলে দেওয়া বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে মূল্য সংযোজন কর। ১৫ শতাংশ হারে এ কর বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ব্যাপারে সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফেসবুক, গুগলে নজরদারির জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ের অফিসগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।  এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কমিশনার মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুক, গুগল ও ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কেটে নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে চিঠি দিয়েছি। প্রাথমিকভাবে এখন ব্যাংকগুলো ভ্যাট কেটে এনবিআরে জমা দেবে। পরে আমরা ফেসবুক, গুগল ও ইউটিউবকে সরাসরি করের আওতায় নিয়ে আসবো।’ তিনি আরও বলেন, ‘ব্যাংকিং চ্যানেলের বাইরে অন্য কোনও চ্যানেলে যাতে বিজ্ঞাপনের অর্থ না যায়, সে ব্যাপারে নজরদারি করা হবে। আর দেশের কেউ বাইরে গিয়ে যদি ফেসবুক, গুগল ও ইউটিউবের বিজ্ঞাপনের জন্য অর্থ জমা দেয়, সেটা মানি লন্ডারিং হবে।’ এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মূলত ...

গুগল নিউজ আসছে নতুন রূপে

Image
এবার বড় ধরনের পরিবর্তন আসছে গুগল নিউজ সেবায়। তাদের বাৎসরিক ইভেন্ট গুগল আই/ও-তেই নতুন গুগল নিউজ সেবা উন্মোচন করা হতে পারে।নতুন নিউজ সেবার ইন্টারফেইস গুগল প্লে নিউজস্ট্যান্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।সেবাটিতে শুধু খবরের লেখা আর ছবি নয়, সঙ্গে খবরের ইউটিউব  ভিডিও দেখানো হবে। খবর সংক্রান্ত সকল কনটেন্ট দেখার জন্য একটিই অ্যাপ ও সেবা চালু রাখবে গুগল, তা হচ্ছে গুগল নিউজ।গুগলের অনেক সেবার সঙ্গেই নিউজ সংযুক্ত। গুগল সার্চ, ইউটিউব, গুগল প্লের মাধ্যমে সাবস্ক্রাইব করা পডকাস্ট ও সংবাদ সংস্থাগুলোর কনটেন্ট, সবকিছুই সংবাদের সঙ্গে সম্পর্কিত। এগুলো একত্রিত করেই গুগল নিউজ সাজানো হবে। অন্যান্য নিউজ সেবার সঙ্গে গুগলের পার্থক্য হবে অ্যাম্প প্রযুক্তি ব্যবহার। অন্যান্য সকল সেবার চেয়ে দ্রুত ও ইন্টারনেটের ওপর কম চাপ ফেলে লোড করবে গুগল নিউজ, ফলে ব্যবহারকারীদের সময় ও খরচ দুটোই বাঁচবে।   NewsSource link>

‘পরীক্ষার ফল হাতে পেলেই স্যাটেলাইট উৎক্ষেপণ’

Image
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো হাতে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স বলছে, পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য পর্যালোচনা চলছে। উৎক্ষেপণের ফল পাওয়া যাবে আগামী শনিবার সন্ধ্যায়। ফল না পাওয়া পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ জানতে অপেক্ষা করতে হবে। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় এই স্যাটেলাইটের। ড. শাহজাহান মাহমুদ বলেছেন, স্পেসএক্স তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ করায় আমরা পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো পাইনি। আমাদের কাছে মূল্যায়ন সনদ সরবরাহ করবে তারা। তারপরই আমরা স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ জানতে চাইবো। আরও পড়ুন :  বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’ (ভিডিও) তিনি বলেন, শিগগিরই তথ্য বিশ্লেষণ শেষ হলে ফল জানা যাবে। বিটিআরসির চেয়ারম্যান বলেন, স্পেসএক্স কর্তৃপক্ষ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছে যে, তথ্...

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’ (ভিডিও)

Image
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। শুক্রবার স্থানীয় সময় অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। বাংলাদেশের প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে থাকা স্পেসএক্সের টুইট বার্তার বরাত দিয়ে ফ্লোরিডা ট্যুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্পেসএক্সের নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটের গর্জন শোনা গেছে কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছে। এর ফলে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের পথ তৈরি হয়েছে; যা আগামী সপ্তাহে হতে পারে। ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় ফ্যালকন ৯ রকেটের। এসময় কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তথ্য পর্যালোচনা করছে স্পেএক্স। এর ফলাফল ইতিবাচক হলে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হতে পারে। টুইটারে স্পেসএক্স বলছে, আগামী সপ্তাহে বাংলাদেশের প্রথম স্যাটেলা...

টাকা দিয়ে চালাতে হতে পারে ফেসবুক ? ! ...

Image
ফেসবুক এখন বিজ্ঞাপন দিয়ে চলছে। ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাচ্ছে, বিনিময়ে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে টাকা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু ব্যবহারকারীরা যদি বিজ্ঞাপন দেখতে না চান, তবে অর্থ খরচ করে বা ফেসবুক সাবস্ক্রাইব করে ফেসবুক চালাতে হবে। রাজি কয়জন? অনেকেই হয়তো টাকা খরচ করে ফেসবুক চালাতে রাজি হবে না। ফেসবুক কর্তৃপক্ষও সেটি জানে। কিন্তু ব্যবহারকারী ধরে রাখতে তাদের অন্য উপায় নিয়েও ভাবতে হচ্ছে। ফেসবুকের এমন বিজ্ঞাপনমুক্ত সংস্করণ চলবে কি না বা ব্যবহারকারীরা টাকা দিয়ে ফেসবুক ব্যবহার করবেন কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশনভিত্তিক সংস্করণ নিয়ে বাজার গবেষণা শুরু করেছে। এখন ফেসবুক ব্যবহার করতে টাকা লাগে না বলে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে। কিন্তু অর্থের বিনিময়ে ফেসবুকের বিশেষ সংস্করণ চালু হলে ব্যবহারকারী বাড়ানো যাবে কি না, সে বিষয়টিও বিবেচনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ফেসবুক এ ধরনের গবেষণা করেছে। তবে সম্প্রতি ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ ড...

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

Image
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১  এর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টার তথা নাসা’র ব্লক-৫ এ এই পরীক্ষা চালানো হয়। এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হতে পারে। শুক্রবার সন্ধ্যায় একটি টুইট বার্তায় স্যাটেলাইট উৎক্ষেণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এই তথ্য জানিয়েছে। টুইট বার্তায় বলা হয়েছে , ‘শুক্রবারের স্ট্যাটিক ফায়ার টেস্ট নামের ওই পরীক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান ফ্যালকন-৯ এ ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর। এখন এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেস এক্সের সদর দফতর লস অ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে। তথ্য পর্যালোচনা শেষে শিগগিরই উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে।’ এ বিষয়ে জানতে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র সময় শনিবার দুপুরে স্পেস এক্সকে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেবে। রিপোর্ট ইতিবাচক হলে ওরা আমাদের উৎক্ষেপণের দিনক্ষণ জানিয়ে দেবে। তবে স্যাটেলাইটের পরীক্ষামূক উৎক্ষেপণ সফল হয়েছে।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ...