Posts

Showing posts with the label America

বুলেটপ্রুফ ব্যাকপ্যাক আর বিভিন্ন ডিভাইসেই সন্তানের নিরাপত্তার আশ্বাস খুঁজছেন অভিভাবকেরা।

Image
ফ্লোরিডার পার্কল্যান্ডে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক হামলার পর পুরো আমেরিকায় স্কুল শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দাবি তুলেছে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের। প্রশাসন এই ক্ষেত্রে কিছুটা নড়েচড়েও বসেছে। নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুলগুলোর সামনে বাড়তি নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু এরপরও আশ্বস্ত হতে পারছেন না অভিভাবকেরা। তাঁরা বুলেটপ্রুফ স্কুলব্যাগের মতো বিভিন্ন ডিভাইসের ওপর বরং আস্থা রাখছেন। ৬ বছরের মেয়ে ডিলানের মা লিসা সিংগার। নিজের মেয়ের নিরাপত্তা নিশ্চিতে তিনি জিওবিট নামের একটি ডিভাইস কিনেছেন। ফ্লোরিডা হামলার খবর পাওয়ার পরপরই শিশুদের জন্য বিশেষায়িত এই জিপিএস ট্র্যাকার কেনার ক্রয়াদেশ দেন নিউইয়র্কের এই মা। এই ডিভাইসের মাধ্যমে শিশুদের অবস্থান সম্পর্কে জানতে পারেন অভিভাবক। অভিভাবকের কাছে থাকা একটি অ্যাপের মাধ্যমে তাঁরা সন্তানের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান। একই সঙ্গে নিরাপদ অঞ্চল থেকে বেরিয়ে গেলে, সতর্কবার্তাও পাঠাতে পারেন তাঁরা। সিংগার জিওবিট ডিভাইসটিকে ডিলানের জুতোয় স্থাপন করার কথা ভাবছেন। লিসা বলেন, ‘ডিলানকে সাহায্য করতে পারে, এমন কী কেনা যায়, তা-ই ভাবছ...