Posts

Showing posts with the label ✐CMP(Chattogram Metropolitan Police) 🏷

চট্টগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮ উদযাপন

Image
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকে। যেকোন জাতীয় দুর্যোগে বাহিনীর সদস্যগণের ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়। দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। কর্ তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশ পুলিশের সে সকল সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে স্মরণ করতে প্রতিবছর দেশব্যাপী সমস্ত পুলিশ ইউনিটে ০১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮। দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ল, প্রধান আলোচক সিএমপি কমিশনার জনাব মো. ইকবাল বাহার বিপিএম, পিপিএম, জনাব মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), সিএমপি, চট্টগ্রাম, জনাব কুসুম দেওয়ান...