পুলিশের গুলির ভয়ে যারা বেগম জিয়ার মুক্তির আন্দোলনে না এসে ঘরে বসে থাকবে তারাই বেগম জিয়ার ঘোষিত সেই দলীয় বেঈমান
বেগম জিয়ার সতর্ক করা সেই দলীয় বেঈমান কারা সেটা এবার বুঝা যাবে। বেগম জিয়া কারাবরণের পূর্বের সংবাদ সম্মেলনে বেঈমানদের ব্যাপারে সতর্ক করে দিয়ে গেছেন। এখন বিএনপি'র আন্দোলনে যেসব বিএনপি কর্মী পুলিশের গুলির ভয়ে ঘরে বসে থাকবে তারাই বেগম জিয়ার সতর্ক করা সেই দলীয় বেঈমান। এদের ব্যাপারে বিএনপি'র ভেবে দেখা উচিৎ। খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন অব্যাহত থাকবে। কারণ এখানে শুধু দল নয় বেগম জিয়ার ব্যক্তি ইমেজও জড়িত। তাই সরকার যত কঠোরই হোক আন্দোলন গড়ে উঠবে। খালেদা জিয়াও বোধ হয় সেটাই চেয়েছি লেন, কারণ তিনি যেন আর পেরে উঠছিলেন না, তাছাড়া তাঁর বয়সও হয়েছে তাই তিনি না থাকলে দল কিভাবে চলে সেটা দেখার সুযোগ এবং সেই সাথে দলীয় বেঈমানদের খুঁজে বের করার সুযোগ পরীক্ষা করে নেওয়ার জন্য বেগম জিয়ার কাছে কারাবরণের চেয়ে উত্তম আর কি অপশন ছিল ? তাই তিনি নিজেও দেখে নিতে চান দল কিভাবে চলে , দলীয় বেঈমান কারা, এমনিতেই তাঁর দলে বেঈমান ও সুবিধাবাদীরা প্রাধান্য বিস্তার করে আছে বলে সব মহলে সমালোচনা ছিল ।