Posts

Showing posts with the label Sri Lanka

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

Image
শ্রীলঙ্কায় ধর্মীয় ও জাতিগত সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার মুখে আরও সহিংসতার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ক্যান্ডিতে কারফিউ জারির পর ক্রমবর্ধমান সহিংসতার আশঙ্কায় সারাদেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সহিংসতায় ইন্ধনদাতাদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সংঘাতকবলিত ক্যান্ডি শহরে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র দয়াসিরি জয়াসেকারা রয়টার্স’কে জানিয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গা দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় মন্ত্রিসভার বৈঠকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহিংসতা উসকে দিতে চাইছে। তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় বছরখানেক ধরেই শ্রীলঙ্কায় মুসলিম বিদ্বেষ বাড়ছিল। জীবন বাঁচাতে কিছু রোহিঙ্গা মুসলিম শ্রীলঙ্কায় আশ্রয় নিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশটির উগ্রপন্থীরা। গত সেপ্টেম্বরে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে রাজধানী কল...