Posts

Showing posts with the label আর্জেন্টিনা-ব্রাজিল

অনলাইনে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই দেখতে যত লিংক

Image
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে যখন বুঁধ হয়ে আছে ক্রীড়াপ্রেমীরা তখন কোপা আমেরিকার সেমিফাইনালের প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সেই ম্যাচের অপেক্ষায় ঘড়ির কাঁটা গুনছেন সারা বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। ২০০৭ সালের পর আজ প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। সেবার ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি মানেই বিশেষ কিছু, ফুটবলের সবচেয়ে বড় মহারণ বলা হয় যাকে। কোপা আমেরিকায় লিওনেল মেসি এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই আজ বার্সেলোনার মেসিকে দেখতে চান ভক্তরা। এদিকে আর্জেন্টিনার ফরোয়ার্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা জানিয়েছেন, সেমিফাইনালে মেসির ওপর বিশেষ নজর রাখবেন তারা। কিন্তু এমন মহারণ সরাসরি টিভিতে দেখার সুযোগ হচ্ছে না বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। বাংলাদেশে প্রচারিত খেলার চ্যানেলগুলোর কোনোটিতেই দেখা যাচ্ছে না এবারের কোপা আমেরিকার খেলা। খেলাগুলো দেখানো হচ্ছে মধ্যপ...