যথাসময়ে আগামী নির্বাচন, পানি ঘোলা করার সুযোগ নেই
আগামী নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়ে অহেতুক পানি ঘোলা করার সুযোগ নেই। নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যেরও কঠোর সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের সব নিয়মকানুন যারা ভেঙে ফেলেছিল, কোন মুখে তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে। কিছু সুশীলের কারণেও এ দেশে জনগণের ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকার ক্ষুণœ হয় মন্তব্য করে তিনি বলেন, এদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে কিন্তু ভোটে জেতার সামর্থ্য নেই। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়া উচিত বলেও এ সময় উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা বলে তখন হাসি পায়। কেননা এই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্দুকের মুখে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। হ্যাঁ-না ভোটের নামে তামাশা করেছিলেন। আর এর বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯৬ সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের আন্দোলনের মুখে দেড় মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হ...