Posts

Showing posts with the label Dainik Azadi

জনসভা নগরে না বাইরে ? কারণ কি বাণিজ্যমেলা না ঐতিহ্য ভাঙ্গার খেলা ?!...

Image
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২১ মার্চ চট্টগ্রাম আসছেন। পটিয়ায় জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে এ জনসভার আয়োজন করেছে। তবে প্রশ্ন উঠেছে জনসভা নগরীতে না হয়ে পটিয়ায় কেন। এ নিয়ে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে। গতকাল আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় মাঠ পর্যায়ের নেতা কর্মীদের প্রশ্নের সম্মুখে পড়তে হয় দলের সিনিয়র নেতৃবৃন্দকে। তারা নানাভাবে কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে নেতৃবৃন্দের বক্তব্য থেকে মূল কারণটি জানতে পারেন নি নেতা কর্মীরা। কারণ কেউ বলেছেন প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই পটিয়ায় জনসভা হচ্ছে। কেউ বলেছেন নগরীতে মাঠ সংকটের কারণে জনসভা পটিয়ায় করতে হচ্ছে। আবার কেউ বলেছেন, মাঠ কোন সমস্যা নয়, এখন যেখানে জনসভার স্থান নির্ধারণ হয়েছে, তার চেয়েও বড় অন্তত আট/ দশটি মাঠ নগরীতে আছে। মাঠ সংকটের কথা যারা বলেছেন, তারা না জেনে বলেছেন। নেতৃবৃন্দের বক্তব্যে এধরনের সমন্বয়হীনতার কারণে তাদের বক্তব্যের মাঝেই উত্তেজিত ভঙ্গিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দর্শক সারিতে বসা অনেক নেতা। ২১ মার্চের জনসভা উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট...

প্রধানমন্ত্রীর জনসভা পটিয়ায় কেন তিন নেতার তিন রকম বক্তব্য

নান্দনিকতায় সাজবে লালদীঘি মাঠ

Image
লালদীঘি ময়দান। এটি কেবল একটি মাঠ নয়, বাঙালির স্বাধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী। চট্টগ্রামের শত বছরের সংস্কৃতি চর্চার অন্যতম স্থান এই মাঠ। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রামের স্মৃতি জড়িয়ে আছে এই মাঠের সাথে। বিভিন্ন রাজনৈতিক দলের সভা–সমাবেশের পরিকল্পনার কেন্দ্রে থাকা এই মাঠের ঐতিহাসিক গুরুত্ব আজ চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ১০৮ বছর আগে এ মাঠে শুরু হওয়া জব্বারের বলীখেলাও এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষায়। ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত লালদীঘি মাঠকে ঘিরে এবার সৌন্দর্য বর্ধনসহ এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নান্দনিকভাবে সাজানো হবে লালদীঘি মাঠ ও আশপাশের এলাকাকে। স্থানীয় ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী এমন পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনার আওতায় লালদীঘি মাঠের পূর্ব পাশের সীমানা দেয়ালে (সিএমপি কার্যালয়) হবে ম্যুরাল। এ ম্যুরালের মাধ্যমে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও জব্বারের বলীখেলার ইতিহাস তুলে ধরা হবে। থাকবে বঙ্...

হাটহাজারী মাদ্রাসায় কেন পোড়ানো হলো ছাত্রদের মোবাইল? - বিবিসি বাংলাকে কারণ জানানো হয়েছে

Image
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের প্রায় দুই বস্তা পরিমাণ মোবাইল ফোন জব্দ করে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে গত রোববার রাতে। কিন্তু প্রশ্ন ওঠেছে কেন পুড়িয়ে ফেলা হল এসব মোবাইল। মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানী বিবিসি বাংলাকে বলেছেন, এমনিতেই মাদ্রাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ। তাছাড়া মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের ক্ষতি হয় । আগামী মাস থেকে দাওরায়ে হাদিসসহ বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দুই হাজার মোবাইল ফোন জব্দ করে। এরপর সেগুলো পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। পুড়িয়ে দেয়া মোবাইলের মধ্যে স্মার্টফোন এবং সাধারণ ফোন দুই ধরণের ফোনই ছিল। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমেদ শফী হাটহাজারী মাদ্রাসার পরিচালক। তিনি মোবাইল ফোন ব্যবহারের একজন সমালোচক। ২০১৭ সালের নভেম্বরে চট্টগ্রামে এক সভায় আল্লামা শাহ আহমেদ শফী বলেছিলেন, মুসলমানদের ধ্বংস করার জন্য মোবাইল নামক এক বিধ্বংসী মারণাস্ত্র ছড়িয়ে দেয়া হয়েছে। এরপর তিনি ছেলে–মেয়েদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে অভিভাবকদের পরামর্শ দ...

৫ লাখ লোক সমাগমের প্রস্তুতি আওয়ামী লীগের | চট্টগ্রামে প্রথমবারের মত নগরীর বাইরে রাজনৈতিক জনসমাবেশ

Image
জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ–উত্তর ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ জন্য আগামী ১০ মার্চ মুসলিম হলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে বর্ধিত সভা আহবান করেছে। আগামী ২১ মার্চ পটিয়া হাই স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভা্‌য় প্রধান অতিথির বক্তব্য দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই জনসভায় ৫ লাখ লোকের সমাগম ঘটাতে চান আওয়ামী লীগের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়ায় জনসভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এবারের জনসভাকে সবদিক দিয়ে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলের নেতাকর্মী, রাজনীতি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলোতে জনসভা করছেন। এই জনসভাকে ঘিরে থাকছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পও। এই কারণে প্রধানমন্ত্রীর জনসভা সংশ্লিষ্ট বিভাগ এবং জেলাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ...

হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের ৫শ স্মার্ট ফোন পুড়িয়ে ধ্বংস

Image
হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায়(হাটহাজারী মাদ্রাসা) আবাসিক ছাত্রদের কাছ থেকে ৫ শতাধিক (২ বসত্মা) স্মার্ট ফোন জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত রোববার রাতে আবাসিক ছাত্রদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব স্মার্ট ফোন জব্দ করা হয়। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী পরিচালিত উক্ত মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানায়, শিক্ষার্থীদের কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ৫ শতাধিক (দুই বসত্মা) অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়। পরে রাতে মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে পেট্রোল ঢেলে এসব মোবাইল সেট আগুনে পুড়িয়ে ফেলা হয়। মাদ্রাসার আবাসিক তত্ত্বাবধায়ক মুফতি জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, মাদ্রাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। বিশেষ করে যেসব মোবাইলে গান–বাদ্য বাজনা শোনা ও দেখা যায় সে ধরনের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যারা এসব মোবাইল ফোন ব্যবহার করছে তাদের কাছ থেকে জব্দ করা হয়ে থাকে। এটি এই মাদ্রাসার দীর্ঘদিনের নিয়ম। তিনি বলেন, প্রতি বছরই ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এছাড়া সামনে মাদ্রাসার পরীক্ষা। পরীক্ষার সময় শিক্ষ...