পাট দিয়ে ভিসকস, সাশ্রয় হাজার কোটি টাকা!
[caption id="attachment_30028" align="aligncenter" width="639"] পাটের সেলুলোজ থেকে তৈরি নরম তুলতুলে ভিসকস। এ থেকেই তৈরি হয় উন্নত মানের সুতা। বাংলাদেশ পাটকল করপোরেশনে রয়েছে ভিসকসের এই নমুনা। ছবি: নাজনীন আখতার [/caption] দেশের পাট থেকে উন্নত মানের ভিসকস সুতা তৈরি ও বাজারজাতের সম্ভাব্যতা যাচাই শুরু করা হয়েছে। এ লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফিনল্যান্ডে আড়াই শ কেজি শুকানো পাট পাঠিয়েছে বাংলাদেশ। সম্ভাব্যতা যাচাইয়ের ফল ইতিবাচক হলে প্রতিবছর প্রায় হাজার কোটি টাকা আমদানি সাশ্রয় হবে। সম্ভাব্যতা যাচাইয়ে ছয় কোটি টাকা ব্যয় করছে সরকার। ২০ সপ্তাহের মধ্যে ফিনল্যান্ড ও সুইডেনের তিনটি প্রতিষ্ঠানের পাট দিয়ে ভিসকস সুতা তৈরির রাসায়নিক পরীক্ষা, গুণগতমান নির্ধারণ, বাজারজাতকরণ প্রক্রিয়া, কারখানায় উৎপাদনের জন্য নকশা তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করার কথা রয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান প্রথম আলোর কাছে সমীক্ষার বিষয়ে শতভাগ সাফল্যের আশা প্রকাশ করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বব্যাপী কাঠ থেকে ভিসকস সুতা তৈরি হয়। ভিসকস অত্যন্ত উন্নত...