মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ ৮ নেতার জামিন ✐BanglaNews24.com 💖
Top Bangla News, Newspapers, Portals, Magazines, Etc. রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ আট নেতাকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। আত্মসমর্পণ করা অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, আব্দুল খালেক, খাইরুল ইসলাম প্রমুখ। জামিন আবেদনে বলা হয়, মামলাটি গায়েবি। সেদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। জামিনের অপব্যবহার তারা করেননি। আর হাইকোর্ট তাদের জামিনের বিষয়...