কাউ (গরু), গুজরাট, হিন্দু, ইন ইন্ডিয়া, ডিজ ডেইজ ও হিন্দুত্ব - ছয়টি শব্দ নিয়েই মুক্তি পাচ্ছে তথ্যচিত্র
• মুক্তি পাচ্ছে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র। • তথ্যচিত্রটির ছাড়পত্র নিয়ে বাধার মুখে পড়েছিলেন পরিচালক। • ছয়টি শব্দের ওপর চলচ্চিত্র সেন্সর বোর্ড আপত্তি তুলেছিল। আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন ২ এবং আরও তিনটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’। তথ্যচিত্রটির ছাড়পত্র নিয়ে বাধার মুখে পড়েছিলেন পরিচালক সুমন ঘোষ। তথ্যচিত্রের ছয়টি শব্দের ওপর সেদিন আপত্তি তুলেছিল ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড। এর ফলে গত বছর জুলাই মাসে ছাড়পত্র পাওয়ার কথা থাকলেও তা হয়নি। যে ছয়টি শব্দের ওপর ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড আপত্তি তুলেছিল, সেই শব্দগুলো হলো, কাউ (গরু), গুজরাট, হিন্দু, ইন ইন্ডিয়া, ডিজ ডেইজ ও হিন্দুত্ব। বোর্ড থেকে তখন পরিচালক সুমন ঘোষকে জানিয়ে দেওয়া হয়, শব্দগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করবে। তাই শব্দগুলো বাদ দিতে হবে অথবা মিউট করতে হবে। কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ডের এই নির্দেশ মেনে নেননি সুমন ঘোষ। ওই সময় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘এই তথ্যচিত্র থেকে কোনো শব্দ তিনি বাদ দেবেন না বা মিউট করবেন...