হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের ৫শ স্মার্ট ফোন পুড়িয়ে ধ্বংস

0x378.jpgহাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায়(হাটহাজারী মাদ্রাসা) আবাসিক ছাত্রদের কাছ থেকে ৫ শতাধিক (২ বসত্মা) স্মার্ট ফোন জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত রোববার রাতে আবাসিক ছাত্রদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব স্মার্ট ফোন জব্দ করা হয়।


হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী পরিচালিত উক্ত মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানায়, শিক্ষার্থীদের কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ৫ শতাধিক (দুই বসত্মা) অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়। পরে রাতে মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে পেট্রোল ঢেলে এসব মোবাইল সেট আগুনে পুড়িয়ে ফেলা হয়। মাদ্রাসার আবাসিক তত্ত্বাবধায়ক মুফতি জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, মাদ্রাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। বিশেষ করে যেসব মোবাইলে গান–বাদ্য বাজনা শোনা ও দেখা যায় সে ধরনের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যারা এসব মোবাইল ফোন ব্যবহার করছে তাদের কাছ থেকে জব্দ করা হয়ে থাকে। এটি এই মাদ্রাসার দীর্ঘদিনের নিয়ম। তিনি বলেন, প্রতি বছরই ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এছাড়া সামনে মাদ্রাসার পরীক্ষা। পরীক্ষার সময় শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার প্রতি মনযোগী হয় সেজন্য মোবাইলগুলো জব্দ করা হয়েছে।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!