চার খুনের আসামী হানিফ সহযোগীসহ গ্রেফতার।

সূত্র ঃ সদরঘাট থানার মামলা নং-০৬, তারিখ-০৮/০৪/১৬ ইং, ধারা-১৪৭/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ।
মামলার এজাহারনামীয় আসামীরাসহ অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পনা মোতাবেক ইং ০৭/০৪/১৬ তারিখ রাত ১০:১৫ ঘটিকার সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি, সাহেব পাড়া, ইমরান সড়কস্থ বাদশা মিয়া বিল্ডিং এর নিচে নিউ খাজা আজমেরী ফার্নিচারের দোকানের সামনে রাস্তার উপর বাদীর ছেলে ভিকটিম মোঃ ইদ্রিস(২৮) কে পূর্বের শত্রুতার জের ধরে আগ্নেয়াস্ত্র ককটেল ও কিরিচ নিয়া অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাদীর ছেলে মোঃ ইদ্রিস(২৮) কে গুলি করিয়া হত্যা করে। ধৃত আসামী হানিফ@ মাথা মোটা হানিফ@ বড় মাথা হানিফ ও অন্যান্য আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীরা কয়েকটি ককটেল বিষ্ফোরণ করিয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করতঃ সুকৌশলে ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। পরে বাদীর ছেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইং ০৮/০৪/২০১৬ তারিখ সকাল ০৯:৪০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত ভিকটিম এর পিতা আব্দুল জব্বার বাদী হইয়া সূত্রোক্ত মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে সূত্রোক্ত মামলার বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মহোদয় এর মৌখিক নির্দেশে মামলার ঘটনার সহিত জড়িত মূল আসামীদেরকে ধারাবাহিক ভাবে গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্তি উপ-পলিশ কমিশনার(দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জনাব মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমি, অফিসার ইনচাজর্, সদরঘাট থানা, পুলিশ পরিদর্শক(তদন্ত)সহ থানার অন্যান্য অফিসারের সহযোগিতায় ঢাকা মহানগরের যাত্রাবাড়ি এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী মোঃ হানিফ@ মাথা মোটা হানিফ @ বড় মাথা হানিফ(৩২), পিতা- মোঃ কামাল, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- বাইরা, সাহেব আলীর বাড়ি, পোঃ বাইরা, থানা-বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লা, বর্তমানে- কামাল গেইট , পূর্ব মাদারবাড়ি, ভান্ডারী গলি, বুলবুলের ভাড়াটিয়া, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম কে দিনরাত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। তাহার সহযোগী ইদ্রিস হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফোরকান(২৩), পিতা- মোঃ সেলিম@ শিশন, মাতা- জোলনা বেগম@ঝর্ণা বেগম, সাং- নবীয়াবাদ, জিলানী মেম্বারের বাড়ি/সুরুজ মিয়ার বাড়ি, থানা-বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লা, বর্তমানে- কামাল গেইট, ধন সওদাগরের গলি, রাসেলের ভাড়াটিয়া(রাজীবের ভাড়াটিয়া),নছু মালুম মসজিদ, পূর্ব মাদারবাড়ি, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম (ভাসমান) চট্টগ্রামকে কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানা এলাকা হইতে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মোঃ হানিফ@ মাথা মোটা হানিফ @ বড় মাথা হানিফ(৩২) একজন কন্ট্রাক্ট কিলার এবং সে ঠান্ডা মাথায় খুন করতে পারে মর্মে স্বীকার করে। তাহার নেতৃত্বে সহযোগী আসামীসহ গত ইং ২৭/১১/২০১৩ তারিখ সদরঘাট থানাধীন হোটেল শাহজাহানের সামনে গণি হত্যা করে। উক্ত মামলায় মোঃ হানিফ@ মাথা মোটা হানিফ @ বড় মাথা হানিফ(৩২) চার্জশীট ভুক্ত ৪নং আসামী। তাহার নেতৃত্বে সহযোগী আসামীসহ বাদশা মিয়া বিল্ডিংয়ের নিচে নিউ খাজা আজমেরি ফানির্চারের দোকানের সামনে ইং ০৭/০৪/২০১৬ তারিখ ইদ্রিসকে গুলি করে হত্যা করে। উক্ত আসামী মামলার এজাহারনামীয় ১নং আসামী। সে কোতোয়ালী থানাধীন মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে গত ইং ১২/০১/২০১৬ তারিখ মামুনকে হত্যা করে। উক্ত মামলার এজাহারনামীয় ১১নং আসামী এবং সদরঘাট থানার গত ইং ১৫/০৩/২০১৬ তারিখ জাহিদ হত্যাকান্ডের সহিত সে জড়িত। ধৃত আসামী মোঃ হানিফ@ মাথা মোটা হানিফ@ বড় মাথা হানিফ(৩২)কে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সহিত জড়িত থাকার ব্যাপারে সত্যতা স্বীকার করে এবং হত্যাকান্ড ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামী সংক্রান্তে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। সে ভাড়াটিয়া কিলার হিসাবে বিভিন্ন হত্যা মিশনে অংশগ্রহন করে মর্মে তথ্য পাওয়া যাইতেছে। অপর আসামী মোঃ ফোরকান(২৩) কে জিজ্ঞাসাবাদে সে ইদ্রিস হত্যার সহিত জড়িত থাকার ব্যাপারে সত্যতা স্বীকার করে এবং হত্যাকান্ড ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামী সংক্রান্তে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। উক্ত আসামীদ্বয় নিজেদেরকে ঘটনার সহিত জড়াইয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।


Comments
Post a Comment