চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ ৩০ কেজি গাঁজা উদ্ধার; ০১ আসামী গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনের বিপরীতে হোটেল রিলাক্স ইন আবাসিক হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা সহ ০১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ঃ ১) মোঃ কবির হোসেন (১৯), পিতা-আব্দুর কাদের, মাতা-কুলসুম, সাং-আটির বাজার, পালপাড়া, জাহিদী বাড়ি, ইউপি-পাঁচদানা, থানা-কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা, বর্তমানে-শশীদল, উত্তর তেতা ভূমি, হুজুরের দোকান সংলগ্ন খোরশেদের বাড়ি, থানা-বি-পাড়া, জেলা-কুমিল্লা।
০৪ মার্চ ২০১৮ ইং তারিখ ভোর ০৪.৫৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান ও জনাব সন্জয় কুমার সিন্হা এর নেতৃত্বে এসআই/রূপন কুমার দে, এএসআই/মোঃ হুমায়ুন কবির, এএসআই/মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনের বিপরীতে হোটেল রিলাক্স ইন আবাসিক হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী মোঃ খোরশেদ (৪০), পিতা-অজ্ঞাত, শশীদল, উত্তর তেতা ভূমি, হুজুরের দোকান সংলগ্ন খোরশেদের বাড়ি, থানা-বি-পাড়া, জেলা-কুমিল্লা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার শশীদল এলাকা হতে গাঁজা আনয়ন করিয়া চট্টগ্রাম শহরে বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Comments
Post a Comment