'ইসলামকে জঙ্গিবাদী তথা খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়?' -সেটাই তুলে ধরবে অনন্তের আপ-কামিং মুভি ‘দ্বীন-দ্য ডে’

Jalil20170730143014-690x425.jpg

ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এবার সন্ত্রাস বা প্রেম ভালোবাসা নয়, ইসলাম ধর্মকে মূলভাবনায় রেখে নির্মাণ করবেন ‘দ্বীন-দ্য ডে’ নামের এই সিনেমা। বরাবরের মতো এতে অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি।



জানা যায়, এ ছবির শুটিং হবে মরক্কো ও সিরিয়ায়। ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেওয়া হবে সেখান থেকে। ছবির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ। অনন্ত জলিল ইসলাম ধর্মের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগেই। পরে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, ইসলামে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি কীভাবে দেখা হয়? সে বিষয়ে জেনে তিনি সিনেমা নির্মাণের কাজ করবেন। ইসলামি সন্ত্রাসবাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের কথা জানালেন তিনি।


ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়?



আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে। অনন্ত জলিল বলেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে। আর এতে মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মুসলমানরা সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না।


এটাই দেখানো হবে ছবিটিতে। আগামী নভেম্বর থেকে এই ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!