লাইকের চেয়ে ডাবল ডিসলাইকের কারণে কতিপয় শিল্পী, সুরকার এবং গীতিকারের ক্যারিয়ার প্রায় হুমকির মুখে !

image-136301-1525264487

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। ইউটিউবের ভিডিওতে ‘ডিসলাইক’ অপশন নিয়ে তিনি অভিনব ‘আবেদন’ করলেন কর্তৃপক্ষের কাছে। ব্যঙ্গাত্মক সেই আবেদনে তিনি অপশনটি উঠিয়ে দেওয়ার অনুরোধ করেছেন!


আজ বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষের কাছে এই আবেদন করেন ইমন। জনপ্রিয় এই সংগীত পরিচালকের আবেদনটি ইউটিউব কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে না,এটাই বাস্তবতা। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


নিজেকে ‘একজন আম জনতা’ পরিচয় দিয়ে ইউটিউব কর্তৃপক্ষের উদ্দেশে দেওয়া চিঠিতে শওকত আলী ইমন লিখেন,‘বিনীত নিবেদন এই যে, ইদানিং ইউটিউবে কিছু গান প্রকাশের পর যেভাবে দর্শক শ্রোতারা ঝড়ের গতিতে ডিসলাইক দেওয়া শুরু করেছে, এটা মানতে পারছি না। লাইকের চেয়ে ডাবল ডিসলাইকের কারণে কতিপয় শিল্পী, সুরকার এবং গীতিকারের ক্যারিয়ার প্রায় হুমকির মুখে।


অতএব আপনার নিকট আকুল আবেদন এই যে, অতি সত্বর আপনার ইউটিউব থেকে ডিসলাইক বাটন মুছে দিয়ে বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্ট্রিকে চিরঋণী করুন।’


উল্লেখ্য, গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া নুসরাত ফারিয়ার ‘পটাকা’ এবং কণ্ঠশিল্পী পড়শির ‘রাস্তা’ শিরোনামে গানের ভিডিওতে লাইকের চেয়ে ডিসলাইক বেশি হওয়ার পর থেকেই স্যোসাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!