আমেরিকায় জীবনের চেয়ে বন্দুকের মূল্য বেশি হয়ে গেছে ! - তারই ইঙ্গিত দেয় এই দৃশ্য
- Get link
- X
- Other Apps
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB

:) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors, by the way- sponsor's informative ad also inform you on latest trends. :)

গুদামঘরে উদাম গায়ে নেচে নেচে যে মিউজিক ভিডিওটি বানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ডোনাল্ড গ্লোভার, তা রীতিমতো ঝড় তুলেছে বিশ্বজুড়ে। দুই সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষ স্থান দখল করে আছে তাঁর ‘দিস ইজ আমেরিকা’ গানটি।অভিনেতা, কমেডিয়ান, লেখক, র্যাপার, ডিস্কো জকি—অনেক পরিচয় ডোনাল্ড গ্লোভারের। মঞ্চে গান করেন ‘চাইল্ডিশ গ্যাম্বিনো’ নামে। ২০০২ সাল থেকে সক্রিয় এই শিল্পীর কোনো গান এই প্রথম এত সাড়া ফেলেছে।এ মাসের শুরুর দিকে প্রকাশিত হয়েছে গানের ভিডিওটি। ধারণা করা হচ্ছে, গানের মাধ্যমে এমন রাজনৈতিক বক্তব্য সাম্প্রতিক সময়ে আর কেউ দেননি। তবে শিল্পী গ্লোভার মুখে কুলুপ এঁটেছেন। তাঁর হাবভাব বলছে, তাঁর কাজ তিনি করেছেন। এবার লোকে যা বোঝার বুঝুক।আর সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দর্শকেরা খুঁজতে বসে গেছেন গানের ভিডিওর মানে। দৃশ্যের পর দৃশ্য বিশ্লেষণ করে তাঁরা বলছেন, গানটি আসলে আমেরিকার বাস্তবতার চিত্রই তুলে ধরেছে।গান শুরু হয় এমন একটি দৃশ্য দিয়ে—খালি গুদামঘরের একটি চেয়ারে গিটার হাতে নিয়ে বসে পড়ে একজন। মিউজিক শুরু হয়। এর মধ্যে উদাম গায়ে দেখা যায় গ্লোভারকে। অস্বাভাবিক দেহভঙ্গিতে অতিরঞ্জিত মুদ্রায় নাচতে থাকেন তিনি। একসময় সামনে এসে গিটারওয়ালাকে গুলি করে বসেন! এরপর শুরু হয় মূল গান—‘দিস ইজ আমেরিকা’।দেখা যায়, পিস্তলটিকে সযত্নে লাল কাপড়ে মুড়ে নিয়ে যায় একজন। আর অন্যদিকে মৃতদেহটিকে দুজন লোক এসে টেনে টেনে নিয়ে যায়। আমেরিকায় যেভাবে জীবনের চেয়ে বন্দুকের মূল্য বেশি হয়ে গেছে, তারই ইঙ্গিত দেয় এই দৃশ্য। কাপড়ের লাল রং আমেরিকার ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করে, যারা কিছুতেই অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষপাতী নয়। তাই কিছুদিন পরপরই আমেরিকার বিভিন্ন জায়গায় সশস্ত্র মানুষ এসে মানুষ মারছে। কারণ, দেশটিতে খুব সহজেই যে কেউ যেকোনো মাত্রার অস্ত্র কিনতে পারে।গানের আরেকটি দৃশ্যে কয়েকজন কৃষ্ণাঙ্গকে গুলি করে মেরে ফেলেন গ্লোভার। এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ২০১৫ সালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে কৃষ্ণাঙ্গদের গির্জায় যাওয়া হামলার কথা।যে গুদামঘরে শুটিং হয়েছে, তার অধিকাংশ স্তম্ভ সাদা। অনেকে মনে করছেন, এটি সেই ভিতের প্রতিনিধি, যার ওপর ‘ফাউন্ডিং ফাদার’রা আমেরিকাকে দাঁড় করিয়েছিলেন। সংবিধানে তাঁরা লিখেছিলেন, সব মানুষ সমান। অথচ তাঁদের কেউ কেউ ছিলেন দাসপ্রভুও।গানে গ্লোভার প্রথম যে গুলিটি করেন, তার দেহভঙ্গি ছিল জিম ক্রোর মতো। কে এই জিম ক্রো? আমেরিকায় দীর্ঘ গৃহযুদ্ধ শেষে দাসপ্রথা যখন বিলুপ্ত হয়, তখনো শ্বেতাঙ্গদের মনে কৃষ্ণাঙ্গদের প্রতি অনেক ঘৃণা অবশিষ্ট ছিল। কালোদের দাস বানিয়ে আর খাটানো যাচ্ছে না তো কী হয়েছে, তাদের নিয়ে ঠাট্টাতামাশা করতে তো আর বাধা নেই! তাই শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীরা আবিষ্কার করলেন এক চরিত্র, জিম ক্রো।জিম ক্রো দেখতে ক্রো বা কাকের মতো। এভাবে ১৮ ও ১৯ শতকজুড়ে শ্বেতাঙ্গ শিল্পীরা মুখে কালি মেখে কৃষ্ণাঙ্গদের বিদ্রূপ করতেন। তখনকার চলচ্চিত্রগুলোতে এর প্রমাণ আজও পাওয়া যায়।
|
==============================
You may improve this content here if you found any inappropriate or just add/edit for content quality issue,improve it by logging in with this following open credential –
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB
MyCtgBangla সংবিধান ও সংবেদনশীল জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। MyCtgBangla কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন। উপরন্তু MyCtgBangla নিজস্ব কোন সংবাদ প্রকাশ করেনা বরং এটা অনেকটা ফেসবুক, টুইটারের মত কমন একটি প্ল্যাটফর্ম যা সব লিডিং নিউজপোর্টালসহ সাধারন জনগণের মতামত, বক্তব্য, সংবেদ, সংবাদ, পার্সপেক্টিভ তুলে ধরে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment