সার্ক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে দেশের দুই ছবি

আগামি ২২ মে শুরু হতে যাচ্ছে সার্ক চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ মে পর্যন্ত। আয়োজনের ৮ম আসরটি বসবে শ্রীলংকার রাজধানী কলম্বোতে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশের ছবি।
উৎসবে বাংলাদেশ থেকে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হবে। এবারের সার্ক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’।
এছাড়াও উৎসবের মাষ্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’।
কলম্বোর সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা বাংলাদেশ থেকে সিনেমা মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ থেকে উৎসবের সমন্নয়ক মনজুরুল ইসলাম মেঘ জানান, পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছাড়াও শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
=====================================
You may improve this content, improve it by logging in with this following open credential -
[caption id="attachment_31989" align="aligncenter" width="600"]
Improve this content[/caption]==============================
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB
[caption id="attachment_31989" align="aligncenter" width="600"]
Post any other New Content[/caption]
Comments
Post a Comment