নেতাকর্মীদের রক্ষায় মির্জা ফখরুলের ছোটাছুটি!
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শণ কর্মসূচিও পড়ে পুলিশের বাধার মুখে। লাঠিপেটা, পানি ছিটিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে িআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় দলীয় নেতাকর্মীদের রক্ষায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছোটাছুটি করতে দেখা যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলেরর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। 
আহত নিপুণ রায় চৌধুরীকে উদ্ধার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রিয়.কম
২৪ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১ টায় বিএনপির কালো পতাকা প্রদর্শণ কর্মসূচি পালনের সময় নির্ধারণ থাকলেও দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সকাল পৌনে ১০টা থেকেই। কর্মসূচির শুরুতে বিএনপির জড়ো হওয়া নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিতে থাকে।

পুলিশের রঙিন পানি নিক্ষেপ করার সময় নেতাকর্মীদের শান্ত রাখার চেষ্টা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রিয়.কম
সরেজমিনে দেখা গেছে, কালো পতাকা হাতে নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে প্রথমে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে। তখন কিছু নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নিতে ছুটে গেলেও অধিকাংশ নেতাকর্মী বিশেষ করে নারীনেত্রীরা পিছু হটেনি। এর কয়েক মিনিট পর নেতাকর্মীদেরকে লক্ষ্য করে পুলিশ রঙিন পানি নিক্ষেপ ছোঁড়ে। পরে লাঠিচার্জ শুরু করে। তখন শুরু হয় নেতাকর্মী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় পুলিশ বিএনপির কার্যালয়ের প্রবেশমুখে টিয়ারশেল নিক্ষেপ করায় জড়ো হওয়া নেতাকর্মীদের অনেকে আহত হয়ে কার্যালয়ের সামনে পড়ে যান। এতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফখরুল ইসলাম আলমগীরও রঙিন পানিতে আক্রান্ত হন। ছবি: প্রিয়.কম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে রঙিন পানি ও টিয়ারশেল উপেক্ষা করে নারীনেত্রীদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালাতেও দেখা গেছে। তিনি বার বার পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছেন কেন, কেন অহেতুক সংঘর্ষে যাচ্ছেন?
পরে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিতে যেতেও দেখা যায়।

পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রিয়.কম
বিএনপির কেন্দ্রীয় দফতর জানায়, আহতদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়কসহ সম্পাদক নিলুফা চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম, ইয়াসমিন আরা হক, মিনা বেগম (মিনি), আরিফা জেসমিন, সাবেরা আলাউদ্দিন, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সি এম আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুর, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন মিজান, মান্নান হোসেন, ডালিম শিকদার, তোফাজ্জেল হোসেন লিটন, রাসেল মাহমুদ, শফিকুল ইসলাম বাদল, মহিউদ্দিন লোবান, আবুল কালাম আজাদ, গাজী মো. মহিউদ্দিন।

আহত এক নিপুণ রায়কে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: প্রিয়.কম
এ ছাড়াও সাবেক এমপি রুনা লায়লা, জেসমিন জাহান, সোনিয়া, জাসাস নেত্রী শাহরিয়ার ইসলাম শায়লা, শাহিনুর, ছাত্রদলের সহ-সভাপতি মনিরা আকতার রিক্তা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, মফিজুর রহমান আশিক, সহ-সাধারণ সম্পাদক নাছিমা আক্তার কেয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শাওন, নাদিয়া পাঠান পাপন, শাহিনুর সাগর, ছাত্রী বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আকতার স্মৃতি, ছাত্রদল নেতা জাবেদ হোসেন, সোহেল খান, সাধারণ সম্পাদক জাবি আবদুর রহিম সৈকত, খালিদ হাসান জাকির, মাহবুবুর রহমান পলাশ, ওমর ফারুক ডালিম, হাবিবুল বাশার, সোনিয়া, ইব্রাহিম বিপ্লব, মো. ওয়ালিউদ্দিন, আমানউল্লাহ, বি এম অপু, সালাউদ্দিন আহমেদ, শরীফ মাইনউদ্দিন, হিমেল, রশিদ, শাহ জামান, সজিব, ফরহাদ ভূঁইয়া, মোর্শেদ আলম, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম ইমন, মো. ইউনুছ রহমান (রিমন), আমির হোসেন বাদশা, শাহজাহান সরকার, আবদুল কাদের, যুবদল নেতা নজরুল ইসলাম, ওমর নবী বাবু, সাইদুজ্জামান মাসুদ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা যুল নেতা মো. মিজানুর রহমান পাটোয়ারী, যুবদলের অফিস পিয়ন আবদুর রহিম আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

দলের আহত এক নারী নেত্রীকে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: প্রিয়.কম
কর্মসূচিকে ঘিরে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Comments
Post a Comment