জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান হচ্ছেন বিদিশা! : ২০ দলীয় জোটের নেতৃত্বেও থাকছেন

প্রয়াত কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক! এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে গত দু’দিন থেকে। শনিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিতে অংশ নেয়ার পর রাজনীতিতে আবারো সক্রিয় হচ্ছেন এমন আভাস দিয়েছেন বিদিশার ঘনিষ্ঠজনরা। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা এমন প্রসঙ্গে গতকাল রোববার বিদিশা মানবকণ্ঠকে বলেন, রাজনীতিতে আমি আগেও ছিলাম এখনো আছি। দীর্ঘদিন নীরব থাকার পর বিদিশা রাজনীতিতে আসছেন এমন খবরে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শীর্ষ নেতারা আমলেও নিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন তারা।
এদিকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল সেন্টারে খালেদা জিয়ার আমন্ত্রণে বিভিন্ন দলের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয়ার পর থেকে বিদিশাকে ঘিরে ব্যাপক আলোচনা হচ্ছে মিডিয়াপাড়া ও রাজনীতির টেবিলে। ইফতার পার্টিতে কাজী জাফর জাতীয় পার্টির শীর্ষ নেতাদের জন্য বরাদ্দ রাখা নেতাদের টেবিলে বিদিশা বসার পর সবার দৃষ্টি পড়ে তার দিকে। উপস্থিত কেউ কেউ এমন মন্তব্যও করছেন এরশাদের কাউন্টারে বিদিশাকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান করা হচ্ছে! সেই কারণে বিদিশা ওই টেবিলে বসছেন। অপরদিকে বিদিশাকে কাজী জাফর জাপার শীর্ষ নেতাদের অনুরোধে দাওয়াত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির কয়েক শীর্ষ নেতা। নাম প্রকাশ না করার শর্তে তাদের মধ্যে একজন বলেন, সময় বলে দেবে কে কার হবে। তিনি বলেন, বিদিশাকে নিয়ে এখন মাত্র খেলা শুরু হচ্ছে, আগামীতে খেলা আরো গরম হবে। অন্যদিকে ইফতার টেবিলে বিদিশা যেখানে বসেছেন সেই টেবিলে বসেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, এস এমএম আলম, নবাব আলী আব্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ জাপার নেতারা। দলটির আরেকটি সূত্র জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুপাতে বিএনপির চেয়ারপার্সনের আমন্ত্রণে বিদিশাকে দাওয়াত দেয়া হয়। বিদিশাকে চেয়ারম্যান করার ব্যাপারে জাফর জাপার নেতারা প্রকাশ্যে কোনো মুখ না খুললেও অনেকের ব্যক্তিগত অভিমত হচ্ছে পরবর্তী সময়ে তাকে জাপার চেয়ারম্যান করা হতে পারে। তবে এখন পর্যন্ত তা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাত্র প্রক্রিয়ার মধ্যে এগুচ্ছেন বলেও দু’একজন নেতা জানিয়েছেন।
বিদিশাকে যদি জাপার চেয়ারম্যান করা হয় তাহলে তার সঙ্গে কে মহাসচিব হতে পারেন এমন প্রসঙ্গে জাপার কয়েক নেতা জানিয়েছেন সে ক্ষেত্রে বর্তমান পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকনকে মহাসচিব করা হতে পারে। এ ব্যাপারে আহসান হাবীব লিংকনের প্রতিক্রিয়া জানার জন্য তার ব্যবহƒত মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
অন্যদিকে কাজী জাফরের মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও টিএমআই ফজলে রাব্বি। তিনি দীর্ঘদিন অসুস্থ। সাংগঠনিক কাজে তেমন বেশি সময় দিতে পারছেন না। বিকল্প কাউকে দেখছেন জাপার নেতারা। সেই জন্য অনেকের পছন্দ হচ্ছে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্টারে মাঠে টিকে থাকতে হলে এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে পার্টির কর্ণধার যদি করা হয় আগামীতে ২০ দলীয় জোটের নেতৃত্বে দলটি অনেক দূর এগিয়ে যাবে। সেই সিদ্ধান্ত মোতাবেক বিদিশাকে কর্মকাণ্ডে সক্রিয় করা হচ্ছে। বিদিশাও তাদের ডাকে সাড়া দিচ্ছেন। এমন তথ্য দলটির একাধিক নেতার। তারা মনে করেন বিদিশা জাফর জাপার রাজনীতিতে আসলে তার জন্য মঙ্গল হবে। অতীতে বিদিশার বিরুদ্ধে এরশাদের নেয়া নানা সিদ্ধান্তের প্রতিশোধও নিতে পারবে, এই সুযোগে। এদিকে আগামী ১৫ জুন রাজধানীর লেডিস ক্লাবে জাপার ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। ইফতার পার্টিতেও বিদিশাকে দাওয়াত দেয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন দলটির এক মুখপাত্র। তিনি বলেন, বিদিশা দাওয়াত কবুল করছেন। তিনি আসতে পারেন।
গতকাল বিদিশার প্রতিক্রিয়া জানার জন্য তাকে ফোন দেয়া হলে তিনি বলেন, আমাকে যে কোনো দল দাওয়াত দেবে আমি যাব। জাপার চেয়ারম্যান করা হচ্ছে এমন প্রসঙ্গে তিনি বলেন, না না এসব কিছুই এখন বলা যাবে না, সময় বলে দেবে। ইচ্ছা আছে আমি রাজনীতিতে ব্যতিক্রমভাবে কিছু করতে চাই। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। - See more at: http://www.manobkantha.com/2016/06/13/133515.php#sthash.CpTRi9Kt.dpuf

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!