রাষ্ট্রপতির চা চক্রে বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি ও আঁখি আলমগীর।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে গতকাল সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন বাংলাদেশের বেশ কজন অভিনয় শিল্পীরা। অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি এবং সংগীত শিল্পী আঁখি আলমগীর ছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুফি ফারুক, কমল চৌধুরী ও মুনা চৌধুরী। তাঁরা রাষ্ট্রপতির বাসভবন- বঙ্গভবনে গিয়েছিলেন। সেখানে তারা ইউথ বাংলা কালচারাল ফোরামের প্রতিনিধি দলের সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে অভিনয় শিল্পীরা। ছবি: সংগৃহীত।
বঙ্গভবন থেকে ফিরে এসে বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি ও আঁখি আলমগীর তাদের নিজ ফেসবুক অ্যাকাউন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন- ‘মহামান্য রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ মহোদয় এর সাথে ইউথ বাংলা কালচারাল ফোরাম এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র। ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতিকে উনার বিশেষ আন্তরিকতার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'।
প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ
Comments
Post a Comment