রাজশাহীর সেই কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি যেখানে তিনি চারদিন কনডেম সেলে আটকে ছিলেন !

1509554437.jpgরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।  রাজবন্দি হিসেবে তিনি ১৯৭৭ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাত মাস ছিলেন। এই কারাগারকে ঘিরে রয়েছে তার নানা স্মৃতি।


বুধবার বিকেলে রাষ্ট্রপতি কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কারাগারের ডিভিশন ওয়ার্ড (বর্তমান নাম মহানন্দা ওয়ার্ড) ঘুরে দেখেন। পাশাপাশি ‘২০ সেল’ ও ‘কনডেম সেল’ ঘুরে দেখেন রাষ্ট্রপতি।


ডিভিশন ওয়ার্ডে সহবন্দি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল, সাবেক নেতা প্রয়াত সরদার আমজাদ হোসেনসহ অন্যদের নিয়ে স্মৃতির কথাও বলেন আবদুল হামিদ।


তিনি জানান, ‘শাস্তিস্বরূপ’ তৎকালীন জেল কর্তৃপক্ষ তাকে চার দিন চার নম্বর কনডেম সেলে আটক রেখেছিল।


 রাজশাহী কারাগারে ঢোকা ও বের হওয়ার সময় জেলের নিয়ম অনুযায়ী ‘এন্ট্রি বুকে’ সই করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইতেও সই করেন তিনি।


ডিভিশন ওয়ার্ডের সামনে একটি বেল গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সকলকে তিনি জানান, তিনি বন্দি থাকার সময়ও সেখানে একটি বেল গাছ ছিল।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!