পাকিস্থান সেনাবাহিনী আকারে ছোট হলেও ওয়ার ট্যাক্টিক ও আধুনিক ওয়ার ওয়েপনে ভারতের সেনাবাহিনীর চেয়ে সুপেরিওর - কয়েক কাঠি সরেস !






পাকিস্থান সেনাবাহিনী আকারে ছোট হলেও ওয়ার ট্যাক্টিক ও আধুনিক ওয়ার ওয়েপনে ভারতের সেনাবাহিনীর চেয়ে সুপেরিওর - কয়েক কাঠি সরেস ! আকারে ছোট হওয়ার কারণেই যুদ্ধাস্ত্রে ওঁরা নিজেদের অনেক এগিয়ে রেখেছে, যেমন- ভারতের সেনাবাহিনী যেখানে পুরনো মিগ-২১ ব্যবহার করে সেখানে পাকিস্থান সেনাবাহিনী সর্বাধুনিক ফাইটার জেট আমেরিকান এফ-১৬ এ অভিজ্ঞ, শুধু তা নয় নিজেদের(৬৭%) তৈরী জেএফ-১৭ দিয়ে এফ-১৬ এর সাথে ডগ-ফাইট উপভোগ করে, ফ্রান্স এয়ার শো-তে নিজেদের জেএফ-১৭-এর কসরত-ই দেখায় এবং এই জেএফ-১৭ দিয়েই ভারতের দুটো মিগ ধবংস করে বিগত ২৭ ফেব্রুয়ারিতে । এছাড়া অনেকটা ইরানের মত গোপন কিছু যুদ্ধাস্ত্র তাঁরা নিজেরাই তৈরী করে যেখানে ভারত এখনও যুদ্ধ বিমানসহ সব যুদ্ধাস্ত্র বাইরের দেশ থেকে ক্রয় করে থাকে। পাকিস্থান নেভীও বেশ চৌকস ও শক্তিশালী ফোর্থ ডাইমেনশনাল ফোর্স , পারমাণবিকে পাকিস্থান শুরু থেকেই নিজেদের এগিয়ে নিয়েছে, তাঁদের পারমাণবিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যসহ ইরানের সাথে কানেক্টেড, পাকিস্থানের পারমাণবিক জনক এ কিউ খান শুরুতেই এটা সম্পন্ন করেছেন। সুতরাং এই মুহুর্তে সার্বিক বিবেচনায় শক্তি ও কৌশলে পাকিস্থান সেনাবাহিনীই যুদ্ধের ময়দানে এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।


Comments

Popular posts from this blog

লেবু ইলিশ রান্নার সহজ উপায়

শান্তির নোবেল পেয়েও যাঁরা শান্তির পথে হাঁটেননি!

‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’