তিন ফরম্যাটেই চূড়ায় সাকিব

image-123427.jpg





mcb-home-icon stdসদ্য শেষ হয়েছে ত্রিদেশীয় সিরিজ। স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আরও একবার মাঠ ছেড়েছেন টাইগাররা। ফাইনালে হাথুরুসিংহের শ্রীলংকার কাছে হেরে শিরোপাস্বপ্ন ধূসর হয়ে যায় বাংলাদেশের।শনিবার ছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ম্যাচ চলাকালে আঙুলে চোট পান সাকিব। চোট এতটাই গুরুতর ছিল যে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ব্যাটিংয়েই নামতে পারেননি তিনি। এমনকি আঙুলে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকেও। দল চট্টগ্রামে গেলেও সাকিব এখন ঢাকায় আছেন। বিশ্রাম নিচ্ছেন তিনি। এমন সময়ই পেলেন একটি সুখবর! তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে চূড়ায় এখন সাকিব আল হাসান।

mcb-home-icon stdত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব। এ কারণেই পুনরুদ্ধার করেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান। তার রেটিং পয়েন্ট ৩৬০। এই তালিকার দুইয়ে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং পয়েন্ট ৩৩৯। তিনে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি (৩১৬)।৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা (৩৯১) ও রবিচন্দ্রন অশ্বিন।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৪। তিনি রয়েছেন তালিকায় সবার উপরে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৩৩০) ও আফগানিস্তানের মোহাম্মদ নবি (২৭৫)।ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৭ রান। বল হাতে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৭ রান ও ৩ উইকেট পান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে তার পারফরম্যান্স ছিল ৫১ রান ও ৩ উইকেট। চতুর্থ ম্যাচে ৮ রান করেন। ফাইনালে তো তিনি ব্যাটিংয়েই নামতে পারেননি। এমন পারফরম্যান্সের কারণেই তিনি টপকে গেছেন হাফিজকে। এ ছাড়া আইসিসি প্রকাশিত সব শেষ ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তামিম ইকবাল তার ১৬ নম্বর জায়গা ধরে রেখেছেন।বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। বাঁ-হাতি পেসার ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। এ ছাড়া ৮ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে রুবেল হোসেন। সাকিব রয়েছেন বিশে। মাশরাফি দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে।তবে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে বড় ধরনের অবনমন ঘটেছে হাসান আলির। নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন পাকিস্তানের পেসার। ৭১১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছেন পাঁচে। এই তালিকার শীর্ষে উঠে এসেছেন সাউথ আফ্রিকার ইমরান তাহির (৭৪৩)। পরের স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৭২৯), ভারতের জসপ্রিত বুমরা (৭২৮) ও অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড (৭১৪)।



Comments

Popular posts from this blog

লেবু ইলিশ রান্নার সহজ উপায়

শান্তির নোবেল পেয়েও যাঁরা শান্তির পথে হাঁটেননি!

‘জাহাজ ভাঙা শিল্পের উন্নয়নে নরওয়ে দিয়েছে ১২ কোটি টাকা’