‘খাবারের কোনো ধর্ম হয় না’ ✐প্রথম আলো [prothom-alo.com] 💖





এক মুসলিম ডেলিভারিবয়কে দিয়ে কেন তাঁর খাবার পাঠানো হলো—এমন প্রশ্ন তুলে খাবারের অনলাইন অর্ডার বাতিল করে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের জবালপুরের এক বাসিন্দা। অর্ডার বাতিল করার কথা জানিয়ে পণ্ডিত অমিত শুক্লা নামের ওই ব্যক্তি টুইটও করেন। তাঁর টুইটার অ্যাকাউন্টের নাম ‘নমো সরকার’।
এর জবাবে ‘জোম্যাটো’ নামের ওই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ পাল্টা টুইটে বলে, ‘খাবারের কোনো ধর্ম হয় না।’
ঘটনার শুরু গত মঙ্গলবার। ওই দিন রাতে জোম্যাটো থেকে কিছু খাবারের অর্ডার দিয়েছিলেন অমিত শুক্লা। খাবার সরবরাহের দায়িত্ব পড়ে একজন মুসলিম ডেলিভারিবয়ের ওপর। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আপত্তি করেন তিনি।
জোম্যাটো কাস্টমার কেয়ারের সঙ্গে চ্যাটে ওই দিনই অমিত শুক্লা টুইট করেন, ‘আমাদের শ্রাবণ মাস চলছে। একজন মুসলিম ব্যক্তির ডেলিভারি করা খাবারের প্রয়োজন নেই আমার।’পরে জোম্যাটোকে তিনি বলেন, অন্য কাউকে দিয়ে তাঁর খাবার পাঠানো হোক। শ্রাবণ মাসে তাঁরা শুদ্ধ নিরামিষ রেস্তোরাঁ থেকে খাবার আনান। তাই ডেলিভারিবয়কে পাল্টানো হোক, না হলে অর্ডার বাতিল করবেন তিনি। জোম্যাটোর অ্যাপ আনইনস্টল করারও হুমকি দেন অমিত শুক্লা।
এর জবাবে জোম্যাটো বলে, ‘আমরা রাইডারদের মধ্যে বিভাজন করি না।’
পরে শুক্লা গতকাল বুধবার টুইট করে পুরো ঘটনা লেখেন। এতে তাঁর প্রতিই বিরূপ প্রতিক্রিয়া জানান অনেকে। পাল্টা জবাবে জোম্যাটো টুইট করে, ‘খাবারের কোনো ধর্ম হয় না। এটাই একটা ধর্ম।’
জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল বেশ রূঢ় ভাষায় আরেক টুইট করেন। তিনি লেখেন, ‘বৈচিত্রপূর্ণ বলে এই ভারত নিয়ে আমরা গর্বিত। নিয়ে এ ধরনের অর্ডার বাতিলের ফলে যদি আমাদের ব্যবসার ক্ষতিও হয়, এতেও আমাদের দুঃখ নেই।’
এরপর অনেকেই টুইটে তীব্র প্রতিক্রিয়া জানান। চন্দ্র নামের এক ব্যক্তি টুইট করেন, ‘যদি খাবারগুলো মুসলিম শেফ রান্না করে থাকে? যদি উপাদানগুলো খ্রিষ্টধর্মাবলম্বীর কাছ থেকে কেনা হয়ে থাকে? ফার্ম থেকে আপনার দুয়ার পর্যন্ত পৌঁছাতে যেকারও ছোঁয়াই লাগতে পারে, এ ব্যাপারে চিন্তিত থাকলে আপনার অনলাইনে খাবার অর্ডার করা উচিত নয়।’








Below there are
Views/Consciences by WerMCBzen :



  • write here your views/consciences

  • write here your views/consciences

  • write here your views/consciences








Visit Today’s 
✐প্রথম আলো [prothom-alo.com] 💖 
without leaving MCB :




[iframe src="https://www.prothomalo.com" width="100%" height="700"]


Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!