we hope her bright future as she is the daughter of most lovable filmy jooti of our time !
প্রাইভেট ইউনিভার্সিটি র্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করতে বাংলা ট্রিবিউন-ঢাকা ট্রিবিউন যৌথ উদ্যোগে একটি গবেষণা পরিচালনা করে। এই র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। দ্বিতীয় অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এই গবেষণাটি পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড। বাংলাদেশে বর্তমানে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই গবেষণার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোকে একটি র্যাংকিংয়ের আওতায় আনা। যদিও ৮৩টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই গবেষণা পরিচালিত হয়নি। যে ১৫টি বিশ্ববিদ্যালয়কে সরকার কালো তালিকাভুক্ত করেছে তাদের এই র্যাংকিংয়ের আওতায় আনা হয়নি। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ২০১২ সালের পর শুরু হয়েছে ও এখনপর্যন্ত কোনও সমাবর্তন হয়নি, সেগুলোও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ২০টি। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার নেওয়া হবে। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয় শুধু একটি নির্দিষ্ট বিষয়ে পড়ায় এবং যারা অনার্স ডিগ্রি অফার করে না, সেগুলোকেও এই গবেষণার আওতায় আনা হয়নি। যেসব বিশ্ব...
Comments
Post a Comment