গত জুনে ভাতিজাকে সরিয়ে ছেলেকে ‘ক্রাউন প্রিন্স’ ঘোষণার মধ্য দিয়েই তাকে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে সামনে নিয়ে আসেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এরপর সৌদিকে ‘আধুনিক’ ইসলামের ‘উন্নত অর্থনীতির’ রাষ্ট্র বানাতে বাদশাহর পেছনে থেকে ‘ক্রাউন প্রিন্স’র একের পর এক আলোচিত পদক্ষেপ ধাঁধিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে। কিন্তু এই চলতি ধাঁধার চেয়েও বড় চমকের খবর দিচ্ছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল। তারা বলছে, জুনে মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্সের আসনে বসানোর চেয়ে বড় চমক আগামী সপ্তাহেই দেবেন বাদশাহ। দু’বছরেরও কম সময় আগে সিংহাসনে বসা সালমান পদত্যাগ করে বাদশাহর আসনে বসিয়ে দেবেন পুত্র মোহাম্মদকে। মাত্র পাঁচ মাসেরও কম সময়ে এই পরিবর্তন যদি হয়, তবে সৌদি রাজসিংহাসনের ইতিহাসে এটি হবে বিরল ঘটনা। কারণ, ১৯৩২ সালে আবদুল আজিজ ইবনে সৌদের হাত ধরে সৌদি সাম্রাজ্য প্রতিষ্ঠার পর যে ক’জন বাদশাহ ক্ষমতায় ছিলেন, কেউই এতো কম সময়ে বাদশাহী ছাড়েননি। এর আগে সবচেয়ে কম সময় মাত্র ৭ বছর বাদশাহীতে ছিলেন ১৯৭৫ সালে সিংহাসনে বসা খালিদ বিন আবদুল আজিজ আল সৌদ। সূত্রের বরাত দিয়ে দিয়ে ড...
Comments
Post a Comment