খাতুনগঞ্জে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান


bg-db-arrest20180521132808.jpg


নগরের খাতুনগঞ্জের আনন্দ মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ মে) রাতে অভিযানে চালিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ২ ভাইকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো-পটিয়া উপজেলার জিরীর আব্দুল্লাহ সওদাগর বাড়ির মো. ইউনুছের ছেলে মো. কামাল উদ্দিন (২৮) ও মো. সাজ্জাদ হোসেন (১৯)।


নগর পুলিশের অতি উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরের খাতুনগঞ্জের আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়েছে। ডিবির পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানে গিয়ে ভেজাল ঘাওয়া ঘি, ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়।’


‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল ঘাওয়া ঘি তৈরি করে কৌটাজাত করার কথা স্বীকার করেছে। তারা এসব ভেজাল ঘি তৈরি করে এম কে ঘোষাল বাঘাবাড়ি মিল্ক ফ্যাট প্রোডাক্টসের ঘাওয়া ঘি নামে বাজারজাত করে আসছিলো।’


তাদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!