রনির পক্ষে স্ট্যাটাস: কাউন্সিলরের বাসায় তল্লাশি, আ’লীগে ক্ষােভ
- Get link
- X
- Other Apps
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB

:) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors, by the way- sponsor's informative ad also inform you on latest trends. :)

চট্টগ্রামের পদত্যাগী ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দাতাকে খুঁজতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ । তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।সোমবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর হাজাররী লেইনের বাসায় ওই তল্লাশি চালানো হয়।ওই কাউন্সিলর হলেন চট্টগ্রামের আন্দরকিল্লা ওয়ার্ডের জহরলাল হাজারী। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক।জহরলাল হাজারীর বাসায় তল্লাশি নিয়ে নগর আওয়ামী লীগের একাংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জহরলাল সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজিম রনির পদত্যাগের পর ফেসবুকে তার পক্ষে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল হাজারী লেইনে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে জড়িতদের একপক্ষ জহরলাল হাজারীর অনুসারী। আরেকপক্ষ পাশের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের অনুসারী। সুমন চট্টগ্রামের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।এই ঘটনায় উভয়পক্ষ নগরীর কোতয়ালী থানায় মামলা করতে গেলেও পুলিশ শুধু সুমনের অনুসারীদের মামলা গ্রহণ করে। মামলায় আসামি করা হয় শুধু জহরলালের কর্মীদের।সোমবার রাতে ফেসবুকের স্ট্যাটাসদাতাসহ মামলার আসামিদের ধরতে পুলিশ হাজারী লেইনে যায়। এসময় রাজু নামে এক কর্মী পুলিশের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ রাজুকে খুঁজতে গিয়ে জহরলালের বাসায় অভিযান চালায়।জহরলাল হাজারী সারাবাংলাকে বলেন, আমি পুলিশকে বারবার বলেছি, আমাদের বাসায় কেউ আসেনি। তারপরও পুলিশ আমাদের বাসায় অভিযানের নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। আমার মৃত্যুপথযাত্রী মায়ের ঘর পর্যন্ত তারা তল্লাশি করেছে। আমার সন্তানসহ পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সারাবাংলাকে বলেন, আমরা আসামি ধরতে গেলে জহরলাল বাবু আমাদের বাধা দেন। এরপর আমরা তার বাসা সার্চ করি। |
MyCtgBangla সংবিধান ও সংবেদনশীল জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। MyCtgBangla কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন। উপরন্তু MyCtgBangla নিজস্ব কোন সংবাদ প্রকাশ করেনা বরং এটা অনেকটা ফেসবুক, টুইটারের মত কমন একটি প্ল্যাটফর্ম যা সব লিডিং নিউজপোর্টালসহ সাধারন জনগণের মতামত, বক্তব্য, সংবেদ, সংবাদ, পার্সপেক্টিভ তুলে ধরে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment