বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় - চট্টগ্রামের জনসভায় এরশাদ


bg-ershad-meeting_320180407184846.jpg

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশের মানুষ দুই নেত্রীকে চায়না। খালেদা, হাসিনাকে চায় না।’





শনিবার (০৭ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।


মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, 'দেশের মানুষ পরির্তন চায়। ২৮ বছর ধরে দেশে হত্যা, খুন বেড়ে চলেছে। দেশে চলছে লুঠপাট। আজকের মহাসমাবেশের জনস্রোত প্রমাণ করে দেশের মানুষ সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় চান। আগামী নির্বাচনে লাঙ্গল-মোমবাতি মার্কায় জোটবদ্ধ হয়েছে। আমাদের ক্ষমতায় আসতে হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।'


সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলেমান আলম শেঠ প্রমুখ বক্তব্য রাখেন।


Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!