সৌদি আরবে ‘গালফ শিল্ডে’ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী


Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB

mcb-log-in1

22154150_10155432296128941_2169490515378176629_n.jpg:) Please make sure this service remains a free forever service for you by visiting our this above & bellow sponsors, by the way- sponsor's informative ad also inform you on latest trends. :)




Untitled-2_BG20180416185009.jpg

সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজে প্রত্যক্ষ করেছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক এ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন তিনি।





সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। এ কুচকাওয়াজে বাংলাদেশসহ ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।


এর আগে ‘গালফ শিল্ড-১’ এ অংশ নিতে দুইদিনের সরকারি সফরে রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি আরবের  প্রতিমন্ত্রী ও মজলিশ আল শুরা বিষয়ক কেবিনেট সদস্য মোহাম্মদ বিন ফয়সাল আবু সাক এবং রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।


উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা সমন্বয় ও সহযোগিতায় সৌদি আরব মাসব্যাপী এ সামরিক মহড়ার আয়োজন করে।


মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাদশাহ সালমান ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বেশ কয়েকজন নেতাকে নিয়ে মাসব্যাপী অনুষ্ঠিত এই সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।


এই সামরিক মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল সুবাইয়ে বলেন, ২৪টি দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়ার আয়োজন করেছে।


এই মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শাদ, জিবুতি, নাইজার, কমরোস, আফগানিস্তান, ওমান, গায়ানা, তুরস্ক ও বুরকিনা ফাসো।


গত ১৮ মার্চ এই মহড়া শুরু হয়। এতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।


এদিকে সোমবার বিকেলে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।



 
 
 

Alert-IconMyCtgBangla সংবিধান ও সংবেদনশীল জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। MyCtgBangla কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন। Circle-icons-mic.svg.png


Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!