'রোহিঙ্গারা বাঙালি', মিয়ানমার সেনাপ্রধানের মন্তব্য, স্তম্ভিত জাতিসংঘ মহাসচিব!

115730UN.jpg


Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB
[caption id="attachment_31171" align="aligncenter" width="600"]mcb log in1.png Post Your News, Views, Conscience etc on MyCtgBangla.MCB[/caption]

মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল উ মিন অং হাইং সোমবার দেশটির এক সমাবেশে রোহিঙ্গাদের 'বাঙালি' বলে অভিহিত করেন। মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোনো মিল নেই বলে মন্তব্য করেন তিনি। তার ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, 'জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যে আমি স্তম্ভিত।'


জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি স্তম্ভিত হয়েছেন।


মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহবান জানান তিনি।


এর আগে, সোমবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে সেনাপ্রধান উ  মিন রোহিঙ্গাদের 'বাঙালি' বলে অভিহিত করেন। তিনি বলেন, 'রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর কোনোধরনের সাংস্কৃতিক মিল নেই।'


প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গত আগস্ট মাস থেকে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর ৭ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতি নিধন অভিযান হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।


সূত্র: এএফপি


 
 

Alert-IconMyCtgBangla সংবিধান ও সংবেদনশীল জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। MyCtgBangla কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন। Circle-icons-mic.svg.png



 

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!