প্রথমবারের মত বড় রাজনৈতিক শো-ডাউন হচ্ছে নগরীর বাইরে ! চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এটা একটি নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে।

1520358511_5a9ed46fa7a92_3.jpgঅতীতে চট্টগ্রামের বড় বড় রাজনৈতিক সভাগুলো পলোগ্রাউন্ড কিংবা লালদীঘি ছাড়া ভাবা যেতনা। কিন্তু এইবারই প্রথমবারের মত প্রধানমন্ত্রীর জনসভাও  নগরীর বাইরে করার উদ্যোগ নেওয়া হয়েছে যা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে।


আগামী ২১ মার্চ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা নগরীর পরিবর্তে অনুষ্ঠিত হবে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া কলেজ মাঠে।
নগরীর কোথাও উপযুক্ত মাঠ নির্ধারণ করতে না পারায় অবশেষে ঢাকা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সিপ্লাসবিডিডটনেট কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ।
দেশের বিভাগীয় শহর সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনার পর এবার চট্টগ্রামে জনসভা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মার্চ (বুধবার) জনসভার পাশাপাশি চট্টগ্রামের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সরকার প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা দেওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর এ সফর।’
তবে জনসভার ভেন্যু নির্ধারণ নিয়ে ছিল কিছুটা জটিলতা। এ নিয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ নগর ভবনে সন্ধ্যায় এক বৈঠকে মিলিত হয়। বৈঠকের আলোচনায় উঠে আসে লালদীঘি মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষে ঠাঁই হবে না। পলোগ্রাউন্ড মাঠে চলছে চট্টগ্রাম চেম্বারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চকবাজার প্যারেড ময়দান নিয়ে অনেকের মধ্যে রয়েছে নানা নেতিবাচক মনোভাব। মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ জনসভার জন্য কর্ণফুলি ব্রিজ সংলগ্ন মেরিন ড্রাইভের বিস্তীর্ণ মাঠটি ভেন্যু হিসেবে হতে পারে কিনা আলোচনা হয়েছে বলে জানান। উল্লেখিত নামগুলি ঢাকায় পাঠানোর পর ভেন্যুর চুড়ান্ত করার কথা ছিল।
এ প্রসঙ্গে চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সিপ্লাসকে জানান, আমরা কয়েকটি ভেন্যুর নাম ঢাকায় প্রস্তাব করবো। ঢাকার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী এসএসএফ এর সিদ্ধান্তের ভিত্তিতে ভেন্যু চূড়ান্ত করা হবে।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে মেয়র জানালেও পরে এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়রের সাথে আলোচনা করে আমরা কয়েকটি ভেন্যুর নাম প্রস্তাব আকারে ঢাকায় জানিয়েছি। ঢাকা থেকে জানানো হয়েছে ২১ মার্চ প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া কলেজের মাঠে। আমরা এ সিদ্ধান্তের ভিত্তিতে জনসভার সকল প্রস্তুতি গ্রহণ করছি। প্রয়োজনে নগরে আরেকটি জনসভা হবে। আপাতত ২১ মার্চ দক্ষিণ চট্টগ্রামে হবে জনসভা।



Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!