জাফর ইকবালের অবস্থা স্থিতিশীল
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনার ব্যবস্থা করা হচ্ছে।
শনিবার (০৩ মার্চ) বিকেল ৫টা ৪০মিনিটে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া হামলাকারীকে একজনকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আটকে রেখেছে শিক্ষার্থীরা।
Comments
Post a Comment