ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের দাম এখন সমহারে ৮০০ টাকা , নেই কোন প্রিমিয়াম ক্যাটেগরি

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন হতে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন এ প্রিমিয়াম ক্যাটাগরি তুলে দেওয়া হচ্ছে। এরপর হতে সমহারে রেজিস্ট্রেশন করা হবে। আগে আসলে আগে পাবেন- ভিত্তিতে ডোমেইন বরাদ্দ কিংবা রেজিস্ট্রেশন করা হবে। এ ক্ষেত্রে ফি কমিয়ে সকল ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০ টাকা ফি-তে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিটিসিএল।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইতিপূর্বে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার, ১৫ হাজার ও ২৫ হাজার টাকা। বর্তমানে এই হার কমিয়ে এনে সমহারে মাত্র ৮০০ টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ এবং টাকা পরিশোধ করার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়।
আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বিটিসিএল-এর ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd তে ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।
Comments
Post a Comment