' তাকাবেন না, আমরা স্তন্যপান করাতে চাই।’

image-127908-1519995509.jpgপ্রচ্ছদে শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি থাকায় মালয়লম পত্রিকা ‘গৃহলক্ষ্মী’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের কেরালা রাজ্যের এক আইনজীবী।  ছবিটিতে মডেল হয়েছেন অভিনেত্রী ও লেখিকা গিলু জোশেফ।বিনোদ ম্যাথু উইলসন নামে ওই আইনজীবীর অভিযোগ, ছবিটি অশ্লীল এবং এর মাধ্যমে নারীদের অবমাননা করা হয়েছে।  নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপন বিরোধী আইনের ৩ ও ৪ নম্বর ধারায় ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কোল্লামের আদালতে মামলা দায়ের করেন তিনি।

গৃহলক্ষ্মীর ১ মার্চ সংস্করণের প্রচ্ছদে এই ছবির উপরে লেখা রয়েছে, ‘মায়েরা কেরালাকে বলে দিন: তাকাবেন না, আমরা স্তন্যপান করাতে চাই।’গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশের পর থেকেই এর পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়।  যদিও বেশির ভাগ মানুষই এই উদ্যোগের প্রশংসা করেছেন।  অনেকে আবার এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেও উল্লেখ করেছেন।এ প্রসঙ্গে ওই আইনজীবী বলেছেন, ‘আমি যেটা ঠিক বলে মনে করেছি সেটাই করেছি।  ব্যর্থ হলেও আমার কোনও আফসোস নেই। ছবিটির সঙ্গে যৌনতাকে যুক্ত করা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। ছবিটা কি সুন্দর নয়? কেন মনে হচ্ছে এটা খারাপ? সন্তানকে স্তন্যপান করালে কোন দেবতা রুষ্ট হবেন?’গৃহলক্ষ্মীর সম্পাদক মনসি জোশেফ বলেন, মায়েরা যেন জনসমক্ষে বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারে সে ব্যাপারেই তারা জনসচেতনতা তৈরি করতে চেয়েছিলেন।তিনি আরও বলেন, ‘মাসখানেক আগে এক ব্যক্তি ফেসবুকে তাঁর স্ত্রীর সন্তানকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করেন। এই ছবি পোস্ট করে তিনি প্রকাশ্যে মায়েদের সন্তানকে স্তন্যপান করানো নিয়ে আলোচনা শুরু করেন। কিন্তু পুরুষ ও নারীরা এই ছবির সমালোচনা করেন। সেই কারণেই আমরা সাম্প্রতিকতম সংস্করণটি মায়েদের স্তন্যপান করানোর প্রতি উৎসর্গ করেছি।’

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!