খালেদাকে হাজির না করায় পরবর্তী শুনানি ৫ এপ্রিল

Post Your News, Views, Conscience etc on MyCtgBangla .MCB
[caption id="attachment_31171" align="aligncenter" width="600"]
Post Your News, Views, Conscience etc on MyCtgBangla.MCB[/caption]বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। এই সময় পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি খালেদা জিয়ার জামিন বর্ধিত করেছেন আদালত। আজ বুধবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে অসুস্থ থাকায় সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার বিশেষ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মামলার বিচারিক কার্যক্রম শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মামলায় যুক্তিতর্কের দিন ধার্য ছিলো বুধবার। কারা কর্তৃপক্ষ তাকে হাজির করেননি। উনি (খালেদা জিয়া) জেল কাস্টডিতে আছেন। তাকে হাজির করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। যেহেতু তাকে হাজির করা হয়নি তাই আমরা আর্গুমেন্ট করতে পারিনি। ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য আছে। আশা করি সেদিন তাকে হাজির করা হবে।
কেন হাজির করেনি বা কি ব্যাখ্যা কারা কর্তৃপক্ষ দিয়েছে, জানতে চাইলে কাজল বলেন, সেটা আদালত ও কারা কর্তৃপক্ষের বিষয়। আমি প্রসিকিউশন, আসামিকে আনা হলে আমি আমার কাজ করবো। এটা আমার বিষয় নয়। এর আগে গত ১৩ মার্চ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ২৮ ও ২৯ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি এ মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ ৭ বছর কারাদণ্ড দাবি করে দুদক প্রসিকিউশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।
MyCtgBangla সংবিধান ও সংবেদনশীল জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। MyCtgBangla কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
Comments
Post a Comment